News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপের স্মরণ সভায় সিবিআই তদন্তের দাবী
Image

সুদীপের স্মরণ সভায় সিবিআই তদন্তের দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের স্মৃতিতে আজ সাংবাদিক ও সংবাদকর্মীদের যৌথ সংগঠন, ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্ট-এর উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে৷ স্মরণসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বুদ্ধিজীবীরা৷ এতদিনের বামপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিতরাও একই ভাষায় সরকারের ওপর হামলা চালিয়েছেন৷ এদিন বিকেল চারটে থেকে শুরু হয় স্মরণ সভা৷ চলে প্রায় চার ঘন্টা৷ রবীন্দ্র ভবনের সামনে রাজপথে এই স্মরণসভায় রাজ্যের সব অংশের সাংবাদিক, সংবাদকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট বুদ্ধিজীবী, শিল্পী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট জনেরা৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে সকলেই সাংবাদিক হত্যার সিবিআই তদন্তের দাবি করেছেন৷ এঁদের মধ্যে ছিলেন ইউপিএসসি-র প্রাক্তন সদস্য তথা টিপিএসসি-র প্রাক্তন চেয়ারম্যান মানস দেববর্মা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা, শিক্ষাবিদ ডঃ দেবব্রত দেবরায় প্রমুখ৷ পরে প্রয়াতদের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে রবীন্দ্র ভবনের সামনে শহিদ স্মারক স্কোয়ারে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন সবাই৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top