News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষামন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট চাকুরীচ্যুত শিক্ষকরা নামছেন বৃহত্তর আন্দোলনে
Image

শিক্ষামন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট চাকুরীচ্যুত শিক্ষকরা নামছেন বৃহত্তর আন্দোলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজ্য সরকারের আইন বহির্ভুত ১০৩২৩ জন শিক্ষকের চাকরীচ্যুতি ইস্যুতে আন্দোলন ক্রমশ তেজী

সোমবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করেন চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকের একাংশ৷ ছবি নিজস্ব৷

হচ্ছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশে থাকার আশ্বাস ভেস্তে গিয়েছে৷ ১২ হাজার অশিক্ষক নিয়োগ করতে গিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ৷ বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকার বিরোধীদের চাপে পড়ে বেকায়দায়৷ কর্মচ্যুত শিক্ষকদের বিদ্রোহ দমন করতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলাটির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং কর্মচ্যুতদের চাকরীর মেয়াদ এক বছর বৃদ্ধির আবেদন জানায় রাজ্য সরকার৷ রাজ্য সরকারের রসিকতার বিরুদ্ধে এবারে রাস্তায় নামেন কর্মচ্যুত শিক্ষকরা৷ সংগঠনকে দুই ভাগে ভাগ করেও কোন লাভ হয়নি৷ সোমবার মহাকরণ চত্বরে কর্মচ্যুত শিক্ষকরা জড়ো হয়ে ৫ জনের একটি প্রতিনিধি দল মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন৷ নতুন কোন কর্মসংস্থান নিযুক্ত চাকরীর মেয়াদ বাড়ানোর জন্য সরকারের অবস্থানের খোলাসা দাবী করেছেন৷ কর্মচ্যুত শিক্ষকদের দাবী সুপ্রিম কোর্ট চাকরী বাতিল করার পর বিকল্প ব্যবস্থা নিয়ে সরকার মৌনব্রত কেন পালন করছে? এক বছর মেয়াদ বাড়ানোর নিয়ে সরকারের আবেদন সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে কিনা স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট অবস্থান জানাতে হবে৷ ভেলকি দিয়ে সরকার গল্প শুনালেও কর্মচ্যুত শিক্ষকদের আশ্বাস দিতে পারেনি শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ পাশে থাকার কোন কার্যকরী আশ্বাস দেননি৷ ক্ষুব্ধ হয়ে কর্মচ্যুতরা সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে বসবে বলে জানিয়েছেন৷ সরকারের ভুলে রাস্তায় এসেছেন কর্মচ্যুত শিক্ষকরা৷ সরকারকে দুর্নীতিগ্রস্ত তকমা দিয়ে রাস্তায় বসে শিক্ষকরা আন্দোলন করবে বলে কড়া বার্তা দিয়েছেন তারা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top