News Flash

  • Home
  • Uncategorized
  • লাভ জিহাদ মামলায় হাদিয়াকে পড়াশুনা শেষ করার আদেশ দিল সুপ্রিম কোর্ট

লাভ জিহাদ মামলায় হাদিয়াকে পড়াশুনা শেষ করার আদেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): গত বছর সাফিন জাহানের সঙ্গে হাদিয়ার বিয়েকে বাতিল করে দেয় কেরালা হাইকোর্ট৷ সেই সঙ্গে হাদিয়াকে তার পরিবারের হাতে তুলে দেয় আদালত৷ কেরালা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করে হাদিয়ার স্বামী সাফিন৷ সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে৷ কেরালা লাভ জিহাদ কেসে সুপ্রিম কোর্ট এদিন হাদিয়াকে হোমিওপ্যাথি কলেজে ফিরে গিয়ে পড়াশুনা শেষ করার আদেশ দিল৷ এদিন শীর্ষ আদালতে দাঁড়িয়ে হাদিয়া তার স্বামীর কাছে ফিরে যেতে চেয়ে আবেদন করেন৷ বলেন, আমি স্বামীর সঙ্গে দেখা করতে চাই৷ পড়াশুনা শেষ করে একজন নাগরিক হিসাবে সুস্ঠ ভাবে বাঁচতে চাই৷ তারই পরিপ্রেক্ষিতে হাদিয়াকে তার পড়াশুনা শেষ করার আদেশ দেন প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রর এজলাসে চলে শুনানি৷ হাদিয়ার আগে প্রধান বিচারপতির এজলাসে লাভ জিহাদ মামলা নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তাদের বক্তব্য তুলে ধরে৷ প্রায় ১০৫ মিনিট ধরে আদালতকে এনআইএ’র আধিকারিকরা এই মামলার গতিপ্রকৃতি নিয়ে একশো পাতার রিপোর্ট জমা দেয়৷ এনআইএর বক্তব্য শেষেই এরপর এজলাসে আসেন হাদিয়া৷
আদালতকে হাদিয়া জানান যে সে স্বামীর কাছে ফিরে যেতে চায়৷ গত এগারো মাস ধরে সে তার পরিবারের সঙ্গে আছে৷ আদালতের কাছে মুক্তি প্রার্থনা করে সে৷ প্রধান বিচারপতি দীপক মিশ্র হাদিয়াকে জিজ্ঞেস করেন যে সে রাজ্যের খরচায় পড়াশুনা চালিয়ে যেতে আগ্রহী কিনা৷ জবাবে হাদিয়া বলেন, রাজ্যের নয় স্বামীর খরচায় পড়াশুনা করতে চায় সে৷ এরপরই হাদিয়াকে তামিলনাড়ুর সালেমের হোমিওপ্যাথি কলেজে ফের পড়াশুনা করার আদেশ দেন প্রধান বিচারপতি৷ একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে হাদিয়াকে নতুন করে ভর্তি নেওয়ার আদেশ দেন৷ গত এক বছরের বেশি সময় ধরে খবরের শিরোনামে হাদিয়া জাহান৷ হিন্দু মেয়ে অখিলা পরিবারের বিরুদ্ধে গিয়ে এক মুসলিম যুবককে বিয়ে করে৷ বিয়ের পরই ইসলাম ধর্ম গ্রহণ করে সে৷ নতুন নাম হয় হাদিয়া৷ অখিলার পরিবারের অভিযোগ, মগজ ধোলাই করে তাদের মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে৷ এই ঘটনা পরবর্তী কালে লাভ জিহাদ নামে ছড়িয়ে পড়ে৷ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এনআইএকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন৷ শীর্ষ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top