News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলমানরা রামচন্দ্রেরই সন্তান, তাই মন্দির নির্মাণে মুসলিমদেরও হাত মেলানো উচিত
Image

মুসলমানরা রামচন্দ্রেরই সন্তান, তাই মন্দির নির্মাণে মুসলিমদেরও হাত মেলানো উচিত

যোধপুর, ২৮ নভেম্বর (হি.স.): হিন্দুদের মত ভারতের মুসলমানরা রামচন্দ্রেরই সন্তান। তাই রাম মন্দির নির্মাণে তাঁদেরও হাত মেলানো উচিত। হতে পারে আমাদের ধর্মচারণ প্রক্রিয়া আলাদা কিন্তু পূর্বপুরুষ একই। বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।
শিয়া ওয়াকফ বোর্ড জানিয়ে দিয়েছে, অযোধ্যার বিতর্কিত ভূখণ্ডে রাম মন্দির নির্মাণে তাদের কোনও আপত্তি নেই। সে কথা উল্লেখ করে গিরিরাজ বলেছেন, মুসলমান ভাইরা, শিয়ারা এগিয়ে এসেছেন, সমাজের ঐক্যের জন্য এবার সুন্নিদেরও আসা উচিত। হিন্দুরা একটি ইঁট বসাবেন, অন্যটি বসাবেন মুসলমানরা, কারণ আমরা এখানে আমাদের পূর্বপুরুষের মন্দির নির্মাণ করছি। সেই মন্দির হবেই।
রাজস্থানের যোধপুরে গিরিরাজ বলেছেন, হিন্দু ও ভারতীয় মুসলমানদের একই বংশধারা। এখানকার কোনও মুসলমান বাবরের সন্তান নন। তাঁরাও রামচন্দ্রেরই সন্তান। হয়তো আমাদের ধর্মীয় পদ্ধতি আলাদা কিন্তু পূর্বপুরুষ অভিন্ন। এ দেশে যদি রাম মন্দির না হয় তবে কোথায় হবে! প্রশ্ন গিরিরাজের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top