News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের অনুরোধে মুখ্যমন্ত্রীর আবাসন ঘেরাও আন্দোলন বাতিল করল বিজেপি
Image

পুলিশের অনুরোধে মুখ্যমন্ত্রীর আবাসন ঘেরাও আন্দোলন বাতিল করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ পুলিশের অনুরোধে বিজেপি মুখ্যমন্ত্রী মানিক সরকারের আবাসন ঘেরাও আন্দোলন স্থগিত করা হয়েছে৷ সোমবার বিজেপি রাজ্য কার্য্যালয়ে দলের মুখপাত্র ডঃ অশোক সিনহা সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ তিনি বলেন, পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও না করা হয়৷ কারণ পুলিশ অপহৃত চার ব্যাঙ্ক কর্মচারীকে উদ্ধারের জন্য সর্বোচ্চ প্রয়াস জারি রেখেছে৷ পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করবে৷ ডাঃ সিনহা জানিয়েছেন, পুলিশ অত্যন্ত অসহায়ত্ব জাহির করেছে৷
অন্যদিকে, অশোক সিনহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার বিবেকানন্দ ময়দানে আয়োজিত সিআইটিইউর সমাবেশে রেগা প্রকল্পে কেন্দ্র বরাদ্দ কমিয়ে দিয়েছে বলে সুর চড়িয়েছেন৷ কিন্তু, তিনি একবারের জন্যও বলেননি যে রাজ্যের বিভিন্ন ব্লকে রেগা প্রকল্পের ব্যাপক দুর্নীতি হচ্ছে৷ বিজেপি মুখপাত্র আরো অভিযোগ করেছেন, কতদিন রাজ্য বামফ্রন্ট সরকার রেগা প্রকল্প নিয়ে রাজ্যের গরীব অংশের জনগণের সাথে খেলবে৷ রেগা প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছে গরীব অংশের জনগণকে আর্থিক ভাবে উন্নত করার জন্য৷ তিনি জানান, রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার চলতি বছরে তিনটি কিস্তিতে বরাদ্দ দিয়েছে রাজ্যকে৷ ১০ এপ্রিল, ১৩ সেপ্ঢেম্বর এবং ১৮ অক্টোবর কেন্দ্র থেকে বরাদ্দ দেওয়া হয়েছে৷ ডাঃ অশোক সিনহা গভীর উদ্বেগের সঙ্গে বলেন, গ্রাম ত্রিপুরার অর্থনীতি যদি শুধুমাত্র রেগা প্রকল্পের উপর ভিত্তি করে চলে তাহলে মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেকে কিসের সার্টিফিকেট দেবেন৷ সিআইটিইউর সমাবেশে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে কয়েকটি রাজনৈতিক দল অসামাজিক ও দেশবিরোধী কাজকর্ম করছে৷ এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য হচ্ছে, তাহলে এইসব কাজকর্ম রোধ করার দায়িত্ব কাদের৷ ডাঃ অশোক সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার সিআইটিইউর সমাবেশে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিক সম্পর্কে কথা বললেও টিএসআরের গুলিতে খুন হওয়া সাংবাদিক সুদীপ দত্তভৌমিক সম্পর্কে একটি শব্দও করেননি৷ এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে, প্রশ্ণ তুলেন ডাঃ সিনহা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top