News Flash

  • Home
  • Uncategorized
  • ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ৪৬টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল
Image

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ৪৬টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ৪৬টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল৷ রেল দফতর থেকে এমনটাই জানা গিয়েছে৷ আগামী তিন মাসের জন্য প্রায় পঞ্চাশটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷ আগামী ১লা ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ ট্রেন বাতিলের কারণ হিসাবে জানা গিয়েছে, যে উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে ১লা ডিসেম্বর থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িক ভাবে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে৷ এমনিতেই এই সময় ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে৷ নির্ধারিত সময়ের অনেক দেরিতে ট্রেন চলাচল করে৷ ট্রেন বাতিল ছাড়াও আটটি ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে৷ চারটি ট্রেন অন্য রুটে চালানো হবে৷ এই ট্রেন বাতিলের তালিকায় আছে আগ্রা ইন্টারসিটি এক্সপ্রেস, লখনউ-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, সাহারসা-অমৃতসর এক্সপ্রেস, জয়নগর-নয়াদিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত এক্সপ্রেস, লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস ইত্যাদি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top