News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়ার ওপর সুধ কমানোর চিন্তা-ভাবনার
Image

কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়ার ওপর সুধ কমানোর চিন্তা-ভাবনার

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া টাকার ওপর আবার সুদ কমানোর কথা ভাবা হচ্ছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সূত্রের খবর, পূর্ববর্তী বছরের ৮.৮% হারের সুদ ২০১৬–১৭ সালে নামিয়ে করা হয়েছিল ৮.৬৫%। এবার সুদের হার আরও কমিয়ে ৮.৫% করতে চান ফান্ড কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, ২০১৭–১৮ সাল থেকে মোট জমা টাকা দু-ভাগ করে ফেলা হয়েছে। ৮৫% টাকা জমা রাখা হচ্ছে কম সুদের বন্ডের মত নিরাপদ ও ঝুঁকিহীন জায়গায়। বাকি ১৫% রাখা হচ্ছে শেয়ারে বিনিয়োগ করার মতো তহবিলে, যেখানে ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। কিন্তু কম সুদেই জমা হওয়া টাকার ৮৫% রাখতে বাধ্য হওয়ায় গ্রাহকদের চলতি হারে সুদ দেওয়া সম্ভব হবে না। তাছাড়া, অর্থ মন্ত্রকের পক্ষ থেকে শ্রম মন্ত্রকের ওপর বেশ কিছুদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল, ইপিএফের সুদের হার কমিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফের সমান করার। সেই চাপের কাছেও নতি স্বীকার করে থাকতে পারেন ফান্ড কর্তৃপক্ষ এবং শ্রম মন্ত্রক।
পিএফে জমা টাকার যে ১৫% শেয়ার বাজারে খাটছে তা কতটা বাড়ল বা কমল তা কীভাবে গ্রাহকদের জানানো হবে ঠিক করতে ফান্ড কর্তৃপক্ষ পরামর্শ নিয়েছিলেন আইআইএম ব্যাঙ্গালোরের। সেই পরামর্শ অনুযায়ী প্রত্যেক আর্থিক বছরের শেষে গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়া হবে শেয়ারে নিযুক্ত তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকা কী হারে বেড়েছে বা কমেছে। পিএফের টাকা তোলার দরকার হলে গ্রাহকরা নিজেরাই ঠিক করতে পারবেন, তাঁরা ঝুঁকিহীন তহবিল থেকে টাকা তুলতে চান, না শেয়ারে বিনিয়োগ করা তহবিল থেকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top