News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দেশবিরোধী মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়লেন ফারুক আব্দুল্লা
Image

ফের দেশবিরোধী মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়লেন ফারুক আব্দুল্লা

শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.) : ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এলেন ন্যাশনাল কনফারেন্স তথা জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। সোমবার তিনি বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তেরঙা উত্তোলন করার আগে শ্রীনগরে লাল চকে পতাকা উত্তোলন করে দেখাক। এখানে তাদের সেই সাহস নেই আবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কথা বলছে।’
ফারুক আবদুল্লার এই দেশবিরোধী মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশে।
উল্লেখ্য, কিছুদিন আগেও কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেবার ফারুক বলেছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। কিন্তু দীর্ঘদিন ধরেই ভারত বিশ্বে দরবারে দাবি জানিয়ে আসছিল যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আধিপত্য অবৈধ। দেশের সেই চিন্তাধারার বিরুদ্ধে গিয়ে ইতিমধ্যেই বিতর্কে কেন্দ্রে চলে এসেছেন ফারুক আবদুল্লা। এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, এই মন্তব্য করে ফারুক আবদুল্লার আদতে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাদের ভিত শক্ত করছে। ফারুক আব্দুল্লা অবসাদে ভুগছেন। দেশের জাতীয় পতাকা শ্রীনগরে লালচকসহ গোটা দেশেই উড়বে।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top