News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, মঙ্গলবার থেকে যাত্রা শুরু হায়দরাবাদ মেট্রোর
Image

প্রতীক্ষার অবসান, মঙ্গলবার থেকে যাত্রা শুরু হায়দরাবাদ মেট্রোর

হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি.স.): দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে মঙ্গলবার| ২৮ নভেম্বর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হায়দরাবাদ মেট্রো রেলের যাত্রা| হায়দরাবাদ মেট্রো রেল যাত্রার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল করবে ৱুধবার, ২৯ নভেম্বর থেকে| প্রথম পর্যায়ে মিয়াপুর থেকে নাগোল, ৩০ কিলোমিটার পথে চলবে হায়দরাবাদ মেট্রো| এই মেট্রোপথে থাকবে ২৪টি স্টেশন| মঙ্গলবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ মিয়াপুর স্টেশন থেকে মেট্রোর যাত্রার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও| তেলেঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও ইতিমধ্যে জানিয়েছেন, প্রাথমিকভাবে সকাল ৬.০০ মিনিট থেকে ১০.০০ মিনিট পর্যন্ত চলাচল করবে হায়দরাবাদ মেট্রো| এরপর সময়সূচি পরিবর্তন হলে সকাল ৫.৩০ মিনিট থেকে ১১.০০ পর্যন্ত চলবে হায়দরাবাদ মেট্রো| মেট্রো যাত্রীদের সুবিধার্থে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও| মেট্রোর সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে ৫৪৬ নিরাপত্তা রক্ষী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top