News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া বিশ্ব রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন
Image

নয়া বিশ্ব রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

নাগপুর, ২৭ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় টেস্ট ভারতের ইনিংসে জয়ের সঙ্গে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন৷ বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন ভারতীয় অফ-স্পিনার৷ মাত্র ৫৪টি টেস্টে মাইলস্টোন ছুঁয়ে টপকে গেলে অজি কিংবদন্তি ডেনিস লিলিকে৷
ক্যারাম বলে শ্রীলঙ্কা ইনিংসের শেষ উইকেটটি তুলে নিয়ে তিনশোর মাইলস্টোনে পৌঁছান অশ্বিন৷ সেই সঙ্গে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেটের মাইলস্টোন ছুঁলেন টিম ইন্ডিয়ার অফ-স্পিনার৷ অশ্বিনের আগে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজিন সিং (৪১৭) এবং জাহির খান (৩১১)৷ বল হাতে তিনশো উইকেটের মাইলস্টোনে লিলিকে টপকে যাওয়ার পাশাপাশি অল-রাউন্ডার হিসেবে ২০০০ রান এবং ৩০০ উইকেটে নেওয়ার ক্ষেত্রে আর এক কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে টপকে নজির গড়লেন তামিলনাড়ুর এই অফ-স্পিনার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top