News Flash

  • Home
  • Uncategorized
  • ইচ্ছে নদীর পর লম্বা একটা ব্রেক, অবশেষে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সোলাঙ্কি রায়
Image

ইচ্ছে নদীর পর লম্বা একটা ব্রেক, অবশেষে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী সোলাঙ্কি রায়

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): ইচ্ছে নদীর পর লম্বা একটা ব্রেক নিয়েছিলেন বটে। কিন্তু অভিনয় ছেড়ে দেননি। ছুটির মাঝে বিয়েটা সেরে ফেলেছেন অবশ্য। ছুটি কাটিয়ে নতুন মোড়কে নতুন মেজাজে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। ইচ্ছে নদীর মেঘলা এবার হয়েছেন সাত ভাই চম্পার রানিমা পদ্মাবতী।
২৭ তারিখ থেকে বাংলা টেলিভিশন চ্যানেলে শুরু হচ্ছে বাংলার রূপকথার গল্প সাতভাই চম্পা। তাতেই রানিমার চরিত্রে দেখা যাবে সোলাঙ্কিকে। জানালেন একেবারেই বদলে গিয়েছে চরিত্র। মেঘলার সঙ্গে পদ্মাবতীর কোনও মিল নেই। চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে অনেকটাই বদলাতে হয়েছে তাঁকে। কথা বলা থেকে চলা ফেরা সবটাই অন্যরকম। তবে অসুবিধে হয়নি, পরিচালক থেকে সহকর্মী সকলেই সহযোগিতা করেছে। তার আগে সাত ভাই চম্পার গল্পটা পড়ে নিজেকে একবার চরিত্রের সঙ্গে মিলিয়েও নিয়েছেন।
সাত ভাই চম্পা ছেলেবেলায় শোনা রূপকথার গল্প। সেরকম একটা প্লটে কাজ করাটা ভীষণ আনন্দের। নিজে অবশ্য ঠাকুমার ঝুলি, বুদ্ধুভুতুম পড়তে ভালবাসেন বলে জানিয়েছেন সোলাঙ্কি। মন খারাপ হলে এখনও পড়ে ফেলেন সেসবর রূপকথার গল্প। তাই সাত ভাই চম্পা যে দর্শকদের মন জয় করবেই সেটা মনে প্রাণে বিশ্বাস করেন রানিমা পদ্মাবতী।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top