News Flash

  • Home
  • Uncategorized
  • মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট ঃ সম্বিত প্যাটরা
Image

মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট ঃ সম্বিত প্যাটরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত প্যাটরা রাজ্য বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের তীব্র সমালোচনা করে বলেন এই সরকারের দুর্নীতি, অপহরণ ও হত্যকান্ডের জন্য তিনি রীতিমতো হতাশ ও উদ্বিগ্ণ৷ তিনি বলেন, মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট৷ এটি ক্যাডারদের দ্বারা একটি অপরাধের সংস্থা (ক্রাইম ব্যুরো)৷
সম্বিত প্যাটরা শনিবার সকালে দুইদিনের রাজ্য সফরে আসেন৷ প্রথমে তিনি সোনামুড়ায় যুব মোর্চার দ্বারা সংগঠিত একটি সমাবেশে বত্তৃণতা রাখেন এবং আগরতলা টাউন হলে একটি সামাজিক সংস্থা মন্থন এর উদ্যোগে আয়োজিত ‘সেফটি অব এক্সপ্রেশন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন৷ সন্ধ্যায় তিনি বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং দলের রাজ্য প্রভারী সুনীল দেওধরকে সাথে নিয়ে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের ইন্দরনগরস্থিত বাড়িতে যান৷ সেখানে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন৷ এদিন সন্ধ্যায় আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে এক সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত প্যাটরা বলেন, ত্রিপুরা একটি আনন্দের জায়গা হতে পারে৷ তবে গত ২৫ বছরে বামফ্রন্ট্রের রাজত্বে এরাজ্যের মানুষের করুণ অবস্থা হয়েছে৷ এই সরকারের দৃষ্টিভঙ্গীর কারণে রাজ্যটি গরীব হয়ে রয়েছে৷ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা এবং মন্ত্রীরা সরকারী তহবিল তছরূপের সাথে যুক্ত৷ জনগণের কন্ঠ রোধ করা হচ্ছে৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা হরণ করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনা করে সম্বিত প্যাটরা বলেন, মানিক সরকার জনগণের সামনে চিটফান্ড রোজভ্যালীকে প্রমোট করেছেন৷ রোজভ্যালীর প্রতি জনগণকে উৎসাহিত করেছেন৷ যখন চিটফান্ড সংস্থাটি কোটি কোটি টাকা নিয়ে রাজ্য থেকে পালিয়ে গিয়েছে৷ তখন সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছে তাও আবার মাত্র ১৫ হাজার ৪০০ টাকা হাপিজের অপরাধে৷ যদিও ৩৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে চিটফান্ড৷ কেন রাজ্য সরকার এমন করেছে, রাজ্যের মানুষ তা জানতে চায়৷ সম্বিত প্যাটরা আরও অভিযোগ করেন, মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট৷ এটি ক্যাডারদের দ্বারা একটি অপরাধের সংস্থা (ক্রাইম ব্যুরো)৷ তিনি এই সরকারকে এস কোম্পানী বলে অভিহিত করেন, যেখানে ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি প্রায়শই স্থান পাচ্ছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এই রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে মুছে ফেলবে এবং বিজেপির সরকার গঠন করবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top