News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে আবার বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, ধৃত ৪ জন মাওবাদী
Image

ছত্তিশগড়ে আবার বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, ধৃত ৪ জন মাওবাদী

রায়পুর, ২৫ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল ৪ জন মাওবাদী| শনিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার দান্তেওয়াড়া জেলার ভান্সি পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩ জন মাওবাদীকে এবং আরানপুর পুলিশ স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক জন মাওবাদীকে| পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়া জেলার ভান্সি থানা এলাকায় মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিঅফ) এবং জেলা পুলিশ| অভিযান চালানোর সময় ভান্সি থানার অন্তর্গত কামালুর গ্রামের কাছে জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ৩ জন মাওবাদীকে| ধৃত মাওবাদীদের নাম হল, সুরেশ ভাস্কর (২৫), মঙ্গলু ভাস্কর (২১) এবং জগ্গু ভাস্কর (৫৫)| ধৃত মাওবাদীরা জনমিলিতিয়া গ্রুপের সদস্য|
অপর অভিযানে দান্তেওয়াড়া জেলার আরানপুর থানার অন্তর্গত রেবালি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বার্সে ভীমা (২১) নামে এক মাওবাদীকে| ধৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি টিফিন কৌটো বোমা, ৩০ মিটার লম্বা বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং বাজি| উল্লেখ্য, এর আগে ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলার বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান চালিয়ে ১২ জন কুখ্যাত মাওবাদীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top