News Flash

  • Home
  • Uncategorized
  • মিশরের মসজিদে ভয়াবহ জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৫
Image

মিশরের মসজিদে ভয়াবহ জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৫

কায়রো, ২৫ নভেম্বর (হিস)৷৷ মিশরের উত্তর সিনাই উপদ্বীপে আল রাওদাহ মসজিদে ভয়াবহ জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩০৫ হয়েছে৷ যাদের মধ্যে ২৭টি শিশু৷ আল আরিশ নগরীর কাছে বির আল আবেদ সহরের আল রাওদাহ মসজিদে শুক্রবার জুমার নামাযের সময় ওই হামলায় আরও ১০৯ জন আহত হয়েছেন৷ এই হামলার পর মিশরে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে৷ আধুনিক মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় পর সর্বশক্তি দিয়ে জবাব দেওয়া প্রতিজ্ঞা করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি৷ মিশরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা ঙয, ২৫র থেকে ৩০ জন হামলা চালিয়েছে, তাদের হাতে দায়েশের পতাকা ছিল৷ তারা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে মসজিদের প্রথান দ্বার এবং ১২ টি জানালায় অবস্থান নেয়৷ আহতদের উদ্ধৃতি দিয়ে তারা আরও জানায়৷ বন্দুকধারীদের কেউ কেউ মুখোশ পরে এবং কারো কারো গায়ে সামরিক পোশাকও ছিল৷ তারা মসজিদের দরজা ও জানায় কাছে দাঁড়িয়ে ভেতরে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে৷ প্রসঙ্গত, গতকাল মিসরের উত্তর সিনাইয়ে রাজধানী শহর আর-আরিশের ৪০ কিলোমিটার পশ্চিমে আল-রউদা মসজিদে শক্তিশালী বিস্ফোরণ হয়৷ গভীর রাত পর্যন্ত বিস্ফোরণে ২৩৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন অন্তত ১০৯ জন৷ শেষ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০৫ জন হয়েছে৷ ভরা মসজিদে নমাজপাঠের সময় এই হামলা চালানো হয়েছে৷ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন জঙ্গি ওই মসজিদ চত্বরে ঢুকে বিস্ফোরণ ঘটায়৷ বিস্ফোরণে আতঙ্কিত মানুষ দৌড়দৌড়ি শুরু করলে, ওই জঙ্গিরা নির্বিচারেগুলি ছুড়তে থাকে৷ তাই মৃতের সংখ্যা এতটা বেড়েছে৷ জঙ্গি হমলার পরই জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন প্রেসিটেন্ড আবেদল-ফাতাহ আল-সিসি৷ জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে৷ তারপরই সেনাবাহিনী অভিযানে নামে৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top