News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বজুড়ে কৃত্রিম আলো বাড়ার ফলে হারিয়ে যাচ্ছে রাত
Image

বিশ্বজুড়ে কৃত্রিম আলো বাড়ার ফলে হারিয়ে যাচ্ছে রাত

ওয়াসিংটন, ২৬ নভেম্বর (হি.স.): বিশ্বজুড়ে কৃত্রিম আলো ও এর উজ্জ্বলতার পরিমাণ দিন দিন বাড়ার ফলে ক্রমশ রাত ও দিনের ফারাক কমছে। ফলে পৃথিবী থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে রাত। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা| ফলে ‘উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবন ধারণে’ নেতিবাচক প্রভাব পড়ছে বলেও সতর্ক করেছেন তাঁরা। কেবল ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যেই ঘরের বাইরে কৃত্রিম আলোর ব্যবহার প্রতি বছর ২ শতাংশ হারে বেড়েছে বলে জানা গিয়েছে। স্যাটেলাইট ইমেজ দেখে বিজ্ঞানীরা বলছেন, এলইডি ও ফ্লুরোসেন্ট বাতির অতি ব্যবহারে অনেক দেশ থেকেই ‘রাত হারিয়ে যাচ্ছে’। স্যাটেলাইটের ছবিতে মাকড়সার জালের মত ছড়িয়ে থাকা শহরগুলোতে রাতের আলো চমৎকার দেখালেও বিজ্ঞানীরা বলছেন, এই প্রবণতা মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। নাসার স্যাটেলাইট রেডিওমিটারের ছবি নিয়ে করা গবেষক দলের প্রধান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের ক্রিস্টোফার কাইবা জানান, কৃত্রিম আলোর এ ব্যবহার পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে। রাতের আলোর উজ্জ্বলতা মাপতে বিশেষভাবে বানানো নাসার স্যাটেলাইট রেডিওমিটারের সাহায্যে এই গবেষণা করা হয়েছে। বিভিন্ন দেশে রাতের উজ্জ্বলতার হারে তারতম্য দেখা গিয়েছে বলেও গবেষণায় জানানো হয়েছে। ‘উজ্জ্বল রাতের’ জন্য বিশেষভাবে পরিচিত যুক্তরাষ্ট্র ও স্পেনে গড়পড়তা একইরকম থাকলেও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে কৃত্রিম আলোর ব্যবহার ও এর উজ্জ্বলতার পরিমাণ বাড়ছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেনের মত দেশগুলোতে রাতের উজ্জ্বলতার পরিমাণ কমে এসেছে। বিশেষত বিশ্বের জনবহুল জায়গা গুলিতে এই তফাৎ বেশ চোখে পড়ার মত। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই পরিবর্তনে বিপদ বাড়ছে মানুষের স্বাস্থ্যের। এমনটাই সতর্কবার্তা জারি করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top