News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি
Image

নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি

নাগপুর, ২৬ নভেম্বর (হি.স.) : ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক শতরান করার নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এই রেকর্ড অাগে সুনীল গাওস্করের দলে ছিল। কিন্তু ইডেনে শতরান করে গাওস্করের এই রেকর্ড আগেই কলকাতায় ছুঁয়ে ফেলে ছিলেন কোহলি। এবার তিনি গড়লেন নয়া রেকর্ড। একই বছরে টেস্টে চারটি শতরান করলেন, সঙ্গে একই বছরে দশটি আন্তর্জাতিক শতরান করার রেকর্ডও চলে এল তাঁর ঝুলিতে। এই বছর এখনও পর্যন্ত কোহলি একদিনের ম্যাচে ছটি শতরান করেছেন, টেস্টে চারটি।ইডেনের পর ফের নাগপুরে সেঞ্চুরি বিরাট কোহলির। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনে সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলির। টেস্ট ক্রিকেটে ১৯তম শতরান ভারতের অধিনায়কের। এদিন মুরলি বিজয়কে সঙ্গী করে ভারতের ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান কোহলি। আন্তর্জতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি এটা বিরাটের। ২০১৭ সালে টেস্ট ম্যাচে এটি কোহলির চতুর্থ শতরান। মাত্র ১৩০ বলে এদিন তিনি শতরান করেন।
এর আগে একই বছরে নটি শতরান করার রেকর্ড ছিল রিকি পন্টিং এবং গ্রেহম স্মিথের পকেটে। এবার সেই রেকর্ড ভাঙলেন ভারতের অধিনায়ক। তবে ভারতের অধিনায়কের ঝুলিতে এখনও অর্ধশতরানের তুলনায় শতরানই বেশি রয়েছে। তাঁর এখনও পর্যন্ত সংগ্রহে মোট ২২টি শতরান, সেখানে অর্ধশতরান করেছেন ১৬টি।।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top