News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় লুকিয়ে আছে আরও তিন জঙ্গি
Image

কলকাতায় লুকিয়ে আছে আরও তিন জঙ্গি

কলকাতা, ২৬ নভেম্বর ( হি.স.): ধরা পড়েছে চারজন । কিন্তু, এ শহরেই লুকিয়ে আছে আরও তিন জঙ্গি । এস টি এফ সূত্রে খবর, সি সি টিভি দেখে নয়ন গাজি, স্বপন ও মহম্মদ আফতাব খান নামে তিন জন বাংলাদেশি জঙ্গিকে শনাক্ত করে গিয়েছে । তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে । এদের মধ্যে দু-জন আবার ব্লগার খুনের অভিযুক্ত বলে দাবি গোয়েন্দাদের ।
কলকাতায় আল কায়দার বড়সড় জঙ্গি মডিউলের হদিশ পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এস টি এফ। কলকাতা স্টেশন থেকে গ্রেফতার করা হয় সামশাদ, রিয়াজুল ও মনোতোষ নামে তিন জঙ্গিকে । শুক্রবার ভোরে শিয়ালদহে ধরা পড়ে মহম্মদ শাহদত হোসেন ওরফে বাবু নামে আরও এক জঙ্গি । ধৃত জঙ্গিদের জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য । গোয়েন্দাদের দাবি, এদের সঙ্গে কলকাতায় কাজ করত আরও বেশ কয়েকজন জঙ্গি । এখনও পর্যন্ত স্বপন, নয়ন গাজি, মহম্মদ আফতাব খান নামে তিনজনের নাম জানা গিয়েছে । এরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক । সি সি টিভি ফুটেজ দেখে জঙ্গিদের শনাক্ত করেছেন গোয়েন্দারা । তাদের সন্ধানে তল্লাশি চলছে । তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত সামশাদ ওরফে তনবীরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মহম্মদ আফতাবে র। হাওড়ার ডবসনে রোডের একটি লজে বেশ কয়েকদিন একসঙ্গে ছিলও তারা । বাংলাদেশের ৮৪ জন ব্লগারকে খুন করা ছক কষেছে আল কায়দার সন্ত্রাসীরা । আর এই কাজ করার জন্যই এ রাজ্যে ঘাঁটি গেড়েছিল তারা। এস টি এফের দাবি, পলাতক জঙ্গিদের মধ্যে দু’জন ব্লগার খুনে অভিযুক্ত ।
এদিকে, নিজের স্বামীর কুর্কীতি এখনও যেন বিশ্বাস করতে পারছেন না ধৃত জঙ্গি মনোতোষের প্রথম স্ত্রী লক্ষ্মী । তিনি জানিয়েছেন, বছর দশেক আগে তাঁকে ও ছেলে পার্থকে ছেড়ে চলে যায় মনোতোষ । এরপর থেকে স্ত্রী ও ছেলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি সে । নুন আনতে পান্তা ফুরানো সংসারে বহুকষ্টে ছেলে পার্থকে একাই মানুষ করেছেন লক্ষ্মীদেবী । এদিন স্বামী কথা বলতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি । লক্ষ্মীদেবীর সাফ কথা, ‘ শাঁখা-সিঁদুর পরা অনেকদিন ছেড়ে দিয়েছি । আমি চাই না, আমার ছেলে তার বাবার পরিচয়ে বাঁচুক ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top