News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যার সিবিআই দাবীতে প্রধানমন্ত্রীকে চিঠি
Image

সাংবাদিক হত্যার সিবিআই দাবীতে প্রধানমন্ত্রীকে চিঠি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ দুই মাসের মধ্যে ত্রিপুরায় দুই-দুইজন সাংবাদিক নিহত হয়েছেন৷ সাংবাদিক হত্যাকান্ডের সিবিআই তদন্তের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠাল বিজেপির রাজ্য কমিটি৷ বিজেপির রাজ্য কমিটির তরফে পাঠানো বারতায়  বলা হয়েছে, রাজ্যের সাংবাদিকরা সাংবাদিক হত্যাাকন্ডের সিবিআই তদন্ত দাবী করছে কিন্তু সাংবাদিক হত্যাকান্ডের তদন্তে রাজ্য সরকার যে সিট গঠন করেছে৷ সাংবাদিক হত্যা কান্ডে রাজ্য পুলিশের আধিকারিকেরাই অভিযুক্ত৷ ফলে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে তদন্ত ভার দেওয়া বিশেষ প্রয়োজন৷ ঘটনার বিবরণ দিয়ে বারতায় বলা হয়েছে, গত ২২ নভেম্বর সকালে ফোন করে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দফতর আর কে নগর সদর দফতরে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে৷ যথারীতি সেখানে যাবার পর সুদীপ দত্ত ভৌমিকের সাথে দীর্ঘক্ষণ কথাও হয়৷ এরিমধ্যে একটি খাম হারিয়ে যাবার সূত্র ধরে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে একে একেবারে গায়ে ঠেকিয়ে সিরিজ রাইফেল থেকে গুলি করা হয়৷ ফলে ঘঠনাস্থলেই মারা যায় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক৷ গুলি করার পর প্রায় দুই ঘন্টা ধরে সুদীপের মৃতদেহ ব্যাটেলিয়ান হেড কোয়ার্টারের ভেতরেই ফেলে রাখা হয়৷ সাংবাদিকদের অভিযোগ দীর্ঘ সময় নিহতের দেহ ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারের ভেতরেই ফেলে রাখা হয়৷ এই সময়ের মধ্যে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টাও করা হয়৷ দীর্ঘক্ষণ ধরে সাংবাদিক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলেও একফোঁটা রক্তের চিহ্ণ দেখা যায়নি পরে৷ এমনকি কমান্ডেটের রুমেই সাংবাদিককে গুলি করা হলে তার দেহ প্যারেড গ্রাউন্ডে পাওয়া গেছে বলে জানানো হয়৷ হত্যার পর সাংবাদিকের দেহ লোকানোর চেষ্টা চলছিল বলে অভিযোগ৷ এ কারণেই দেহ টেনে হিঁচড়ে প্যারেড গ্রাউন্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে রাজ্যে সাংবাদিকরা অভিমত ব্যক্ত করেছেন৷ কিন্তু ঘটনাটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তেই চাপে পড়ে যায় টি এস আর কমাডেন্ট৷ শেষ পর্যন্ত দেহটি প্যারেড গ্রাউন্ডে ফেলে রেখে দেয়৷ এর আগে ২১ সেপ্ঢেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিককে সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে আততায়ীরা হত্যা করে৷ যদিও জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনে পুলিশ৷ কিন্তু জিপের পাটাতনে ফেলে শান্তনু ভৌমিকের দেহের উপর পা রেখে তাকে হাসপাতালে আনা হয় ও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top