News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
Image

রাফাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী

আমেদাবাদ, ২৫ নভেম্বর (হি.স.) : রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে দেশের প্রধানদল কংগ্রেস। এমনিতে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির তুঙ্গস্পর্শী সাফল্যের পরে অনেকটাই ব্যাকফুটে কংগ্রেস। তাই গুজরাট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফাল যুদ্ধ বিমান নিয়ে তোপ দাগলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার আবারও এক জনসভায় রাহুল প্রধানমন্ত্রী উদ্দেশ্যে তিনটি প্রশ্ন ছুরে দিয়েছেন। প্রথম প্রশ্নে রাহুল জানতে চেয়েছেন যুদ্ধ বিমান কেনার সময় প্রথম ও দ্বিতীয় চুক্তির মধ্যে বিমানের দামের কোন ফারাক ছিল কিনা? দ্বিতীয় প্রশ্নে কংগ্রেস সহ-সভাপতি জানতে চেয়েছেন চুক্তিতে উল্লেখিত দামের থেকে কি ভারত বেশি নাকি কম টাকা দিয়েছে? কংগ্রেসের ভাবী সভাপতি রাহুল তার তিন নম্বর প্রশ্নে জানতে চেয়েছেন যে শিল্পপতিকে রাফাল তৈরির বরাত দেওয়া হয়েছিল তিনি কি আদৌ বিমানটি বানিয়েছিলেন?
রাহুল ফ্রান্স থেকে রাফাল কেনার সময় যে চুক্তি ভারত সরকার করেছিল তার বৈধতা নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ওই চুক্তি করার সময় কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট কমিটির সায় ছিল কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর দাবি রাফাল সংক্রান্ত এই সব প্রশ্ন প্রধানমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। গুজরাতের ও দেশের মানুষের স্বার্থে তাকে এই প্রশ্নের উত্তর উত্তরগুলি দিতেই হবে। তিনি আরও বলেন প্রতি বছর নভেম্বর মাসে শীত কালীন অধিবেশন বসে। এবার তা পিছিয়ে দেওয়া হল।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top