News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিম ধর্মগুরুর নির্দেশে দরগার সামনে ভিক্ষা করা শুরু করেন ফারজানা
Image

মুসলিম ধর্মগুরুর নির্দেশে দরগার সামনে ভিক্ষা করা শুরু করেন ফারজানা

হায়দরাবাদ, ২৫ নভেম্বর (হি.স.) : কিছুদিন বাদেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। আর তার জন্যও সাফাই চলছে হায়দরাবাদে। উচ্ছেদ করা হচ্ছে ভিখারিদের। তবে ভিখারিদের ব্যাকগ্রাউন্ড যে এরকম হতে পারে সেটা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেনি হায়দরাবাদের পুলিশ।
উচ্ছেদ করতে যেতেই মুখের উপর তড়বড় করে ইংরেজিতে জবাব দেন ওই ভিখারি। বছর পঞ্চাশের ওই মহিলার নাম ফারজানা। তাঁকে কেন সরানো হচ্ছে তা নিয়েই ইংরেজিতেই ঝগড়া শুরু করে দেন তিনি। চমকে যায় পুলিশ। একটি মসজিদের কাছ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। জেরায় জানা গিয়েছে, ওই ভিখারির একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে হায়দরাবাদে। তাঁর ছেলে আর্কিটেক্টের কাজ করেন আমেরিকায়। ফারজানা নিজেও এমবিএ, একসময় লন্ডনে কর্মরত ছিলেন তিনি।
তাঁর ছেলে জানিয়েছেন, এক মুসলিম ধর্মগুরুর নির্দেশে দরগার সামনে ভিক্ষা করা শুরু করেন ফারজানা। কারণ তাঁকে বলা হয়েছিল এভাবে ভিক্ষা করলে তাঁর জীবনে সৌভাগ্য ফিরে আসবে। ছেলের আবেদনে পুলিশ ফারজানাকে ছেড়ে দিয়েছে।–হিন্দুস্থান সমাচার/জয়দীপ
মুক্তির আগেই ‘জুলি ২’ সিনেমার দৃশ্য ইন্টারনেটে ফাঁস
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): মুক্তির আগেই সিনেমার অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে সহ অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যায় | তার অভিনীত ‘জুলি ২’ সিনেমার একটি দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল বলিউড ইন্ড্রাস্ট্রিতে| আর তা ঘিরে শোরগোল পড়ে যায়। এই ঘটনায় রাই লক্ষ্মী উদ্বিগ্ন। একটি বিনোদনমূলক ওয়েবসাইটকে তিনি বলেছেন, আমি সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছি। ওই দৃশ্যটি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা আমার কাছে অবিশ্বাস্য। সিনেমার মুক্তির আগে কোনও দৃশ্য ফাঁস করা একেবারেই মুর্খামি।
এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন রাই লক্ষ্মী। ট্রেলার মুক্তির পর এই সিনেমার সাহসী দৃশ্যে আলোচনার কেন্দ্রে আসে। সোস্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী।
কপিরাইট বিতর্কে এর আগে তিনবার দীপক শিবদাসানি পরিচালিত সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছিল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top