News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে কমিশনের টিম ফের আসছে ২৮শে
Image

নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে কমিশনের টিম ফের আসছে ২৮শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রাজ্যের নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ২৮ নভেম্বর আসছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম৷ মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতির নেতৃত্বে টিমে রয়েছেন আরও দুজন৷ তারা হলেন, নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়ত এবং উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ এর আগে নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্য সফর করে গিয়েছেন৷ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করে গিয়েছেন৷ এই প্রতিনিধি দলের রাজ্য সফরের পর দেওয়া রিপোর্টের খতিয়ে দেখেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম রাজ্যে আসছে৷ দফায় দফায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের রাজ্যে আসা যাওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top