News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে সপ্তম শ্রেণীতে মণিপুরী ভাষায় শিক্ষাদানের সুযোগ সম্প্রসারণ
Image

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে সপ্তম শ্রেণীতে মণিপুরী ভাষায় শিক্ষাদানের সুযোগ সম্প্রসারণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রাজ্য সরকারি মণিপুরী জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের নিজের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করছেন৷ ২০১২ সালে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার প্রতিষ্ঠার পর থেকে এই উদ্যোগ শুরু হয়েছে৷ আজ সন্ধ্যায় শিক্ষা ভবনের ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা সুবল দেববর্মা একথা বলেন৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষার মতো মণিপুরী ভাষার বিকাশেও এই দপ্তর কাজ করছে৷ বর্তমানে রাজ্যে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মণিপুরী ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে৷ ২০১৮ সাল থেকে রাজ্যে সপ্তম শ্রেণীতে মণিপুরী ভাষায় শিক্ষাদানের সুযোগ সম্প্রসারিত করা হবে৷ পরবর্তী সময়ে প্রতিবছর পর্যায়ক্রমে অষ্টম, নবম ও দশম অর্থাৎ মাধ্যমিক স্তর ও উচ্চস্তরে মণিপুরী ভাষার পড়াশুনা করার সুযোগ তৈরী করার চেষ্টা করা হবে৷ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার দপ্তরের অধিকর্তা সুবল দেববর্মা এই কাজে সহযোগিতা করার জন্য মণিপুরী ভাষার লেখক, কবি ও উপন্যাসিকদের প্রতি অনুরোধ জানান৷
সাংবাদিক সম্মেলনে দপ্তরের উপ অধিকর্তা পিন্টু দাস জানান, রাজ্যে বর্তমানে ২৩টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মণিপুরী ভাষায় পড়াশোনার সুযোগ রয়েছে৷ এরমধ্যে ২টি জে বি সুকছঞ্ছেল, ৮টি এস বি সুকল, ৪টি হাইসুকল এবং ৯টি এইচ এস সুকল৷ তিনি জানান, ১৯৭৯ সালে মণিপুরী ভাষায় চমথাং নামে প্রথম একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয় এস সি ই আর টি-র উদ্যোগে৷ সেই বছরই তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে মণিপুরী ভাষায় ত্রিপুরা চে নামে প্রথম একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়৷ সাংবাদিক সম্মেলনে জানানো হয় ১৯৯৮ সালে এস সি ই আর টি থেকে মণিপুরী ভাষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক তখেল্লৈ প্রকাশিত হয়৷ ২০০৫ সালে প্রকাশিত হয় মণিপুরী ভাষায় ব্যাকরণ বই৷ সাংবাদিক সম্মেলনে দপ্তরের যুগ্ম অধিকর্তা চিত্ত দেববর্মা ও এস ডি সুশান্ত দেববর্মা ও গভেষণা আধিকারিক নির্মাল্য ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top