News Flash

  • Home
  • Uncategorized
  • সবং-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ২১ ডিসেম্বর
Image

সবং-সহ ৪ রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ২১ ডিসেম্বর

নয়াদিল্লি-কলকাতা, ২৪ নভেম্বর,(হি.স.):বেজে গেল উপ-নির্বাচনের ঘন্টা ৷ পশ্চিম মেদিনীপুরের সবং-সহ দেশের ৪ রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন । ২১ ডিসেম্বর এই ভোট হবে বলে শুক্রবার জানান জাতীয় নির্বাচন কমিশন। ২৪ ডিসেম্বর গণনা।
যার মধ্যে রয়েছে বাংলার একটি অতি গুরুত্বপূর্ণ আসন, মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের সবং । এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আসনে চোখ থাকবে দেশের জোনগণের, তা হল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার কেন্দ্র চেন্নাইয়ের আরকে নগর বিধানসভা কেন্দ্র । জয়ললিতার মৃত্যুর পর থেকে এই আসনটি খালি ছিল ৷ ভোটগ্রহণ ২১ ডিসেম্বর ।
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২৭ নভেম্বর জারি হবে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি। ৪ ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ৫ ডিসেম্বর মনোনয়ন পরীক্ষা করে দখা হবে। ৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২১ ডিসেম্বর ভোটগ্রহণ। ২৪ ডিসেম্বর গণনা।
প্রসঙ্গত বলা যায়, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর গত ২৪ জুলাই ইস্তফা দেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি । কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর গত ২৪ জুলাই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সবংয়ের দীর্ঘ দিনের বিধায়ক মানস ভুঁইয়া। সেই থেকে নির্বাচন বকেয়া ছিল ওই কেন্দ্রে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সবং থেকে কংগ্রেসের টিকিটে জোটপ্রার্থী হিসাবে জিতেছিলেন মানস ভুঁইয়া। তৃণমূল ক্ষমতায় ফেরার পর শাসকদলের দিকে ঝোঁকেন তিনি। সবং উপ-নির্বাচনে থেকে তাই তৃণমূলর টিকিটে মানসের ভাই বিকাশ ভুঁইয়া প্রার্থী হতে পারেন বলে জল্পনা তৃণমূলের অন্দরে। সিপিএম ও বিজেপি ও কংগ্রেস কাদের মাঠে নামায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top