News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কর্মীদের রক্ত ঝড়ানো ও সাংবাদিক খুন-সংসদে তোলা হবে, জানাল কংগ্রেস
Image

যুব কর্মীদের রক্ত ঝড়ানো ও সাংবাদিক খুন-সংসদে তোলা হবে, জানাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ প্রদেশ কংগ্রেস দলের তরফে যুব কংগ্রেস ও এন এস ইউ’র ২৪ ঘন্টা হরতালে রক্ত ঝড়িয়েছে সি পি এম৷ প্রতাপগড় বাজারে শান্তিপূর্ণ পিকেটারদের উপর ববোরচিত হামলায় জখম হয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, সহ সভাপতি শান্তনু পাল, মজলিশপুর যুব কংগ্রেস সভাপতি বিকি শীল৷ মুখ্যমন্ত্রী ভয়ে কর্মীদ্রেদর লেলিয়ে রক্ত ঝড়াচ্ছে৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক শাসক দল ও মুখ্যমন্ত্রীকে এমনভাবেই সাড়াঁশি আক্রমণ করেন, প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ সাংবাদিক খুনের প্রতিবাদে কংগ্রেস দলের ডাকা হরতালে রক্ত ঝড়িয়ে গণতন্ত্রের কন্ঠ রোধ করা যাবেনা৷ এ আই সি সি’র কাছে প্রদেস কংগ্রেস স্পর্শকাতর ঘটনা শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদদের তোলার দাবী জানাবেন বলে ও জানিয়েছেন তিনি৷ সংসদের মধ্যে আওয়াজ জোড়ালো করে দেশে আন্দোলন তেজী করা হবে বলে ও হুশিয়ারী দিয়েছেন হরেকৃষ্ণ ভৌমিক৷ পাশাপাশি টি এস আর দ্বিতীয় বাহিনীর হেডকোর্টারে নৃশংসভাবে সাংবাদিক হত্যার মূল অভিযুক্ত কমাডেন্ট তপন দেববর্মার বিরুদ্ধে ১২০ (বি) ধারায় মামলা রুজু করার ও দাবী জানিয়েছেন তিনি৷ কংগ্রেস পিকেটারদের গ্রেপ্তার না করা নিয়ে সরকারকে বিধলেন প্রাক্তন বিধায়ক তাপস দে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top