News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা ডাকার দাবি বিধায়ক রতন লাল নাথের
Image

বিধানসভা ডাকার দাবি বিধায়ক রতন লাল নাথের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷  রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকার দাবী জানিয়েছেন বিধায়ক রতন লাল নাথ৷তিনি এই বিষয়ে রাজ্যপালের বিশেষ ক্ষমতা প্রয়োগ করার আর্জি জানিয়েছেন৷ রাজ্যের পর দু’জন সাংবাদিক খুন সহ ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়েছে জনমনে৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যে নাগরিকদের সুস্থ স্বাভাবিক জীবন যাত্রা নির্বাহই কঠিন হয়ে পড়েছে৷ এই অবস্থায় রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন অত্যন্ত জরুরি৷  এই বক্তব্য ও দাবিতে রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন বিধায়ক রতন লাল নাত৷ রাজ্যপাল তথাগত রায়ের কাছে পাঠানো এক চিঠিতে বিধায়ক, রাজ্যপালের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ঐ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top