News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাও এবং কারবি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বাশাসিত রাজ্য : প্রধানমন্ত্রীকে স্মারকপত্র কং-এর
Image

ডিমা হাসাও এবং কারবি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বাশাসিত রাজ্য : প্রধানমন্ত্রীকে স্মারকপত্র কং-এর

হাফলং (অসম), ২৪ নভেহি স) : রাজ্যের দুই অন্যতম পাহাড়ি জেলা পূর্বের উত্তর কাছাড় তথা বর্তমান ডিমা হাসাও জেলা এবং কারবি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বাশাসিত রাজ্য গঠনের দাবি দীর্ঘ দিনের। ওই দুটি পাহাড়ি জেলার মানুষ ভারতীয় সংবিধানের ২৪৪ (এ) অনুচ্ছেদ অনুসারে ডিমা হাসাও ও কারবি-আংলংকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছে। এবার এই পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি নিয়ে সরব হল ডিমা হাসাও জেলা কংগ্রেস। আগামী লোকসভার শীতকালীন অধিবেশনে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টি লোকসভার তোলার দাবি জানিয়ে ডিমা হাসাওয়ের জেলাশাসক দেবজ্যোতি হাজরিকার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এক স্মারকপত্র পাঠায় জেলা কংগ্রেস। এছাড়া লোকসভার আগামী শীতকালীন অধিবেশনে ডিমা হাসাও ও কারবি-আংলং জেলাকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠন তথা কারবি-ডিমাঞ্চল বিল নম্বর ১৪৫/ ২০১৬ নিয়ে আলোচনা করে এই বিল পাস করার জন্য লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে এক পৃথক স্মারকপত্র পাঠিয়েছে ডিমা হাসাও জেলা কংগ্রেস।
ভারতের সংবিধানের ১১৭(১) এবং ২৭৪(১) ও ১১৭(৩) অনুচ্ছেদ অনুসারে স্বশাসিত রাজ্য তথা কারবি-ডিমাঞ্চল গঠন নিয়ে লোকসভায় বিল আনতে নম্বর ১/১০(৪৮)/২০১৫/২-১১, ৮ এপ্রিল ২০০৬ অফিস মেমরেন্ডাম তৈরি করার জন্য লোকসভার সচিবালয় লেজিসলেটিভ শাখাকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি। তারপর ২০১৬ সালের ১৫ জুলাই সাংসদ বীরেন সিং ইংতি কারবি-ডিমাঞ্চল বিল নম্বর ১৪৫ ২০১৬ লোকসভায় তুলেন। তাই লোকসভার শীতকালীন অধিবেশনে এই বিল উত্থাপন করে তা পাস করার দাবি জানিয়েছে ডিমা হাসাও জেলা কংগ্রেস।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top