বেলদা, ২৪ নভেম্বর (হি.স.) : পশ্চিম মেদিনীপুরে চিকিৎসার নামে গৃহবধূকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি
ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩৭-এর গৃহবধূর দাবি, , মাথা ব্যথা নিয়ে, বছর দুয়েক আগে প্রথমবার তিনি এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক মৃগাঙ্ক মাইতির (৪৫) কাছে যান। এরপর মাস ছয়েক আগে শরীর খারাপ হওয়ায় ওই চিকিৎসকের কাছে ফের তাঁকে একাধিকবার যেতে হয়। গৃহবধূর অভিযোগ, তাঁকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়ে একাধিক বার ধর্ষণ করে ওই চিকিৎসক।
এই মর্মে বৃহস্পতিবার বেলদা থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসককে।
ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ, অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















