News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে লাইনচ্যুত ভাস্কো ডা গামা এক্সপ্রেসের ১৩টি বগি, মৃত অন্তত ৩
Image

উত্তর প্রদেশে লাইনচ্যুত ভাস্কো ডা গামা এক্সপ্রেসের ১৩টি বগি, মৃত অন্তত ৩

লখনউ, ২৪ নভেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| তাও আবার উত্তর প্রদেশেই| শুক্রবার ভোর ৪.১৮ মিনিট নাগাদ উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন| মৃতদের মধ্যে ৬ বছর বয়সি একটি শিশু ও তাঁর বাবা রয়েছেন| বাকি একজনকে এখনও পর্যন্ত শণান্ত করা সম্ভব হয়নি| রেল সূত্রের খবর, শুক্রবার ভোর ৪.১৮ মিনিট নাগাদ গোয়ার ভাস্কো ডা গামা থেকে পাটনা অভিমুখী ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়| উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চিত্রকূট জেলার মানিকপুর রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি| শুক্রবার ভোরের এই রেল দুর্ঘটনায় ৬ বছর বয়সি একটি শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন|
এলাহাবাদ জোনের এডিজি এসএন সাওয়াত জানিয়েছেন, রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে| মৃতদের মধ্যে দু’জনকে শণান্ত করা গিয়েছে| তাঁরা হলেন, বিহারের বেতিয়া জেলার বাসিন্দা রাম স্বরূপ ও তাঁর ছেলে দীপক প্যাটেল (৬)| আর এক জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে| ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, শুক্রবার ভোরে মানিকপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পরই ভোর ৪.১৮ মিনিট নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি| রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা| উত্তর-মধ্য রেলওয়ের মুখপাত্র অমিত মালব্য জানিয়েছেন, রেললাইন থেকে বেলাইন হয়ে গিয়েছে এস ৩-এস ১১ কামরা, দু’টি জেনারেল কামরা এবং দু’টি অতিরিক্ত কামরা| এডিজি (আইন ও শৃঙ্খলা) আনন্দ কুমারের মতে, সম্ভবত রেললাইনে ফাটল থাকার কারণেই বেলাইন হয়ে গিয়েছে ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি|
শুক্রবার ভোরের এই রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল| টুইট করে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘মানিকপুর রেল স্টেশনের কাছে ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা|’ রেল দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল মন্ত্রক| রেল মন্ত্রক সূত্রের খবর, ভাস্কোডা ডা গামা-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে|
চিত্রকূট এসপি প্রতাপ গোপেন্দ্র সিং জানিয়েছেন, রেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে বিহারের বেতিয়া জেলার বাসিন্দা রাম স্বরূপ ও তাঁর ছেলে দীপক প্যাটেল (৬)-এর দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে| আর এক জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে| আহত ৯ জনের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় চিত্রকূট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ৭ জন সামান্য আহত অবস্থায় মানিকপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন|
উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার বেলাইন হল ভারতীয় রেল| চলতি বছরের জানুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল অন্ধ্রপ্রদেশ জগদলপুর হীরকখণ্ড এক্সপ্রেস| এই রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪১ জন, জখম হয়েছিলেন অন্তত ৭০ জন| এরপর গত ১৯ আগস্ট উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়েছিল উত্কল এক্সপ্রেস, মৃত্যু হয়েছিল ২২ জনের| তারপর গত ২৩ আগস্ট উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় লাইনচ্যুত হয়ে যায় দিল্লিগামী কৈফিয়াত্ এক্সপ্রেসের ৯টি কামরা| একটি কামরা অবশ্য উল্টে যায়| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অন্তত ৭৪ জন যাত্রী| এখানেই শেষ নয়, আগস্ট মাসের ২৯ তারিখ মহারাষ্ট্রের তিতওয়ালা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ১২২৯০ নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৯টি বাতানুকূল কামরা| ওই রেল দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন| তবে মৃত্যুর কোনও খবর নেই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top