News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রামমন্দিরই নির্মাণ হবে : মোহন ভাগবত
Image

অযোধ্যায় রামমন্দিরই নির্মাণ হবে : মোহন ভাগবত

উদুপি (কর্নাটক), ২৪ নভেম্বর (হি.স.) : অযোধ্যায় একমাত্র রামমন্দির নির্মাণই মেনে নেওয়া হবে বলে জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার উদুপিতে ‘ধর্ম সংসদ’ উপলক্ষ্যে দু’হাজার হিন্দু সন্ন্যাসীর জমায়েতে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন ভাগবত |
অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের বাইরে বিষয়টির নিষ্পত্তি নিয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা শুরু করেছেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। এই পরিস্থিতিতে মন্দির শহরে বসা ধর্ম সংসদ-এ রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান বলেন, আমরা মন্দির বানাব। এই ঘোষণায় কোনও চটক নেই। আমাদের কাছে এটা বিশ্বাসের ব্যাপার। এর বদল হবে না। বহু বছরের প্রয়াস, আত্মত্যাগের ফলে রামমন্দির নির্মাণ এখন সম্ভব বলে মনে হচ্ছে অভিমত জানান তিনি। তবে একইসঙ্গে বিষয়টি যে আদালতের বিবেচনাধীন রয়েছে, তাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, অযোধ্যা রামের জন্মস্থান বলে বিশ্বাস হিন্দুত্ববাদীদের। এ প্রসঙ্গ তুলে তিনি বলেন, অযোধ্যায় অবশ্যই রামমন্দির নির্মিত হবে, এই নিয়ে কোনও অস্পষ্টতা নেই। তাঁর কথায়, ‘আমরা অবশ্যই রাম মন্দির নির্মাণ করব। কেবল জনপ্রিয় ঘোষণা নয়, এটা বিশ্বাসের প্রশ্ন। তা বদলানোর নয়।’ বছরের পর বছর ধরে একটা চেষ্টার ফলে রামমন্দির নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাগবত জানান, আগে রামমন্দিরের যে জাঁকজমকপূর্ণ চেহারা ছিল, সেভাবেই তৈরি হবে নতুন মন্দির। আগের সেই পাথরই ব্যবহার করা হবে। গত ২৫ বছর ধরে রামমন্দির আন্দোলনের পতাকা বহন করে চলা লোকজনই এর দেখভাল করবেন। তবে মন্দির গড়ে তোলার আগে জনসাধারণকে সচেতন করার দরকার আছে বলেও মনে করেন তিনি। বলেন, লক্ষ্যপূরণ প্রায় হয়েই এসেছে। তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে এখন।
ভিএইচপি-র তিনদিনের ধর্ম সংসদে রামমন্দির তৈরি, ধর্মান্তকরণ রোধ ও গোরক্ষার মতো ইস্যুতে আলোচনা হওয়ার কথা। উদ্যোক্তারা জানিয়েছেন, জাতপাত, লিঙ্গের ভিত্তিতে বৈষম্য, হিন্দু সমাজের ভিতরে সদ্ভাব বজায় রাখার পন্থা নিয়েও আলোচনা হবে সম্মেলনে।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top