News Flash

  • Home
  • Uncategorized
  • হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু
Image

হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

হংকং, ২৩ নভেম্বর (হি.স.) : হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু৷ বৃহস্পতিবার মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের আইয়া ওহরিক হারিয়ে শেষ আটে পৌঁছন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ বিশ্বের দু’ নম্বর ভারতীয় তারকার সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি জাপানি খেলোয়াড়৷ মাত্র ৩৯ মিনিটে ওহরি-কে স্ট্রেট গেমে (২১-১৪, ২১-১৭) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান সিন্ধু৷ শেষ আটের লড়াইয় হায়দরাবাদির প্রতিদ্বন্দ্বী চিনা ওপেন জয়ী আকানে ইয়ামাগুচি৷
প্রথম রাউন্ডে স্থানীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন সিন্ধু৷ হংকং-এর ইয়ুতে ই-র বিরুদ্ধে ২১-১৮, ২১-১০ গেমে জিতেছিলেন ২২ বছরের ভারতীয় তারকা৷ এদিন অবশ্য জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়টা এত সহজে আসেনি৷ প্রথম গেমে অপেক্ষাকৃত সহজ জয় পেলেও দ্বিতীয় গেমে দ্বিতীয় বাছাই সিন্ধুর বিরুদ্ধে কিছুটা লড়াই করেন ওহরি৷ যদিও ম্যাচ জিততে বিশেষ বেগ পেতে হয়নি সিন্ধুকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top