হংকং, ২৩ নভেম্বর (হি.স.) : হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু৷ বৃহস্পতিবার মহিলা সিঙ্গলসের প্রি-কোয়ার্টার
ফাইনালে জাপানের আইয়া ওহরিক হারিয়ে শেষ আটে পৌঁছন রিও অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ বিশ্বের দু’ নম্বর ভারতীয় তারকার সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি জাপানি খেলোয়াড়৷ মাত্র ৩৯ মিনিটে ওহরি-কে স্ট্রেট গেমে (২১-১৪, ২১-১৭) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান সিন্ধু৷ শেষ আটের লড়াইয় হায়দরাবাদির প্রতিদ্বন্দ্বী চিনা ওপেন জয়ী আকানে ইয়ামাগুচি৷
প্রথম রাউন্ডে স্থানীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন সিন্ধু৷ হংকং-এর ইয়ুতে ই-র বিরুদ্ধে ২১-১৮, ২১-১০ গেমে জিতেছিলেন ২২ বছরের ভারতীয় তারকা৷ এদিন অবশ্য জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়টা এত সহজে আসেনি৷ প্রথম গেমে অপেক্ষাকৃত সহজ জয় পেলেও দ্বিতীয় গেমে দ্বিতীয় বাছাই সিন্ধুর বিরুদ্ধে কিছুটা লড়াই করেন ওহরি৷ যদিও ম্যাচ জিততে বিশেষ বেগ পেতে হয়নি সিন্ধুকে৷
হংকং ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















