News Flash

  • Home
  • Uncategorized
  • কিম-ট্রাম্প দ্বৈরথের মধ্যে উত্তর কোরিয়ার হয়ে সওয়াল কিউবার
Image

কিম-ট্রাম্প দ্বৈরথের মধ্যে উত্তর কোরিয়ার হয়ে সওয়াল কিউবার

হাভানা, ২৩ নভেম্বর (হি.স.) : বিগত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে চলা উত্তেজনার মধ্যে কিম জং উনের হয়েই সওয়াল করল কিউবা। কোরীয় উপকূলে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দুই দেশকেই আলোচনার টেবিলে বসা উচিত বলে দাবি করলেন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। বুধবার উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়াং হুয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। বৈঠকের পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কিউবার বিদেশমন্ত্রী ব্রুন রদরিগো উত্তর কোরিয়াকে সমর্থন জানিয়ে বলেন, আমেরিকার একার নির্দেশে ও ইচ্ছায় কোরীয় উপকূলে সমস্যা মেটার নয়। আমেরিকার এই একচ্ছত্র ও অন্যকে বাধ্যকারী আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, কোরীয় উপকূলে শান্তি ও স্থিতিশীল পরিবেশ কাম্য। কিন্তু তা প্রতিষ্ঠা করতে গেলে দুই দেশকেই আলোচনার টেবিলে বসা উচিত। কূটনৈতিক সমঝোতা ও আলোচনা এবং পাল্টা বিবৃতি মধ্যেই কোরীয় উপকূলে শান্তির বীজ লুকিয়ে আছে বলে তিনি মনে করেন।
এর পাশাপাশি আমেরিকার তথা পশ্চিমি দেশগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলেই কোরীয় উপকূলে শান্তি বিঘ্নিত হচ্ছে বলেন মনে করেন কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদরিগো। অন্যদিকে উত্তর কোরিয়া ও কিউবার ঐক্যের প্রসঙ্গে ব্রুনো রদরিগো বলেন, দুই সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী রাষ্ট্র কিউবা ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব আগামী দিনে আরও বেশি সুদৃঢ় হবে। উল্লেখ্য গত ২৩ শে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উত্তর কোরিয়ার স্বপক্ষে সওয়াল করেছিলেন কিউবার বিদেশমন্ত্রী। পাশাপাশি পরমাণু বোমা সহ একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক মঞ্চে এক ঘরে হয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার। কিউবার এই দ্বার্থহীন সমর্থনের ফলে কিছুটা কূটনৈতিক অক্সিজেন পেল উত্তর কোরিয়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top