News Flash

  • Home
  • Uncategorized
  • সোভিয়েতের প্রেতাত্মারা এ রাজ্যেরে কমিউনিস্টদের ভর করেছে ঃ বিপ্লব
Image

সোভিয়েতের প্রেতাত্মারা এ রাজ্যেরে কমিউনিস্টদের ভর করেছে ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি’র রাজ্য সভাপতি আজ সরকারকে কড়া হুশিয়াড়ি দিয়েছেন৷ আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন৷ বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব বলেন, ত্রিপুরায় অদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে৷ সুরক্ষা বাহিনী এভাবে ডেকে নিয়ে সাংবাদিককে মেরে ফেলে, তার কোন কোনও দৃষ্টান্ত দেশের কোথাও নেই৷ ত্রিপুরা এর ব্যাতিক্রমী রাজ্য হয়ে উঠেছে৷ সোভিয়েতের প্রেতাত্মারা এ রাজ্যেরে কমিউনিস্টদের উপর ভর করেছে৷ তাই এ ধরণের গণতন্ত্র- বিরোধী কার্যকলাপ শুরু করেছে৷ প্রতিবাদী সাংবাদিকদের হত্যা করে সংবাদ মাধ্যমকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে৷ এক্ষেত্রে বিজেপি একটি দায়িত্বশীল রাজনীতি দল হিসেবে দর্শক হয়ে থাকতে পারে না৷ বিপ্লব বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, অন্যান্য শীর্ষ নেতারা ত্রিপুরার সর্বশেষ ঘটনাগুলি সম্পর্কে অবগত হয়েছেন৷ আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরার বিষয়ে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে চলেছে৷ সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই ব্যবস্থাদি নেওয়া হবে৷ তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিজেপি-র বহু নেতাকে খুন, জখম করা হয়েছে৷ এখন আর সহ্য করা হবে না৷ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে৷ সাংবাদিক হত্যাকান্ডের বিষয়ে সিবিআই তদন্ত দিতে হবে৷ একই সঙ্গে প্রায়াতের পরিবারকেও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top