News Flash

  • Home
  • Uncategorized
  • সহপাঠী ছাত্রদের মারে গুরুতর জখম নবম শ্রেণীর ছাত্রী, সুকলে উত্তেজনা
Image

সহপাঠী ছাত্রদের মারে গুরুতর জখম নবম শ্রেণীর ছাত্রী, সুকলে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ নভেম্বর৷৷ নবম শ্রেণীর এক ছাত্রীকে মারধরের ঘটনায় এখনও উত্তাল প্রমোদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷ বিদ্যালয়ে সাফাই অভিযানের সময়ে কয়েকজন উশৃঙ্খল ছাত্রের হাতে নিগৃহীত হয়েছে তাদেরই সহপাঠি নবম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী৷ সে প্রতিবাদ করার চেষ্টা করলে চড়াও হয় কয়েজন ছাত্র৷ মারধর করা হয় তাকে৷ মুহূর্তের সে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে৷ সূত্রের খবর, কয়েকজন শিক্ষক ও অন্যান্য ছাত্রীরা তাকে অফিস কক্ষে নিয়ে গিয়ে জল ঢেলে হুঁশ ফেরানোর চেষ্টা করে৷ বাড়ির লোকদেরও খবর দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে৷ পরে বিদ্যালয়ের এক ছাত্রের দ্বারা খবর যায় নিগৃহীতা ছাত্রীর বাড়িতে৷ অভিভাবক এসে ছাত্রীকে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ চিকিৎসধীন অবস্থায় ছাত্রিটির কোন খোঁজ নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ৷ এমনকি আজ পর্যন্ত তার বাড়িতে গিয়েও একবার দেখে আসার প্রয়োজন বোধ করেননি বিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষিকা কিংবা পরিচালন কমিটি৷ ছাত্রীর অভিভাবককেও ডেকে একটু শান্তনা দেওয়ার প্রয়োজন মনে করেননি সুকলের প্রধান শিক্ষক৷ তাছাড়া এলাকায় জনপ্রতিনিধি পরিচালন কমিটি এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রযেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top