News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাংকের ভিতরে গ্রাহক-লুটের চেষ্টা, হোজাই এসবিআইয়ে ধৃত এক
Image

ব্যাংকের ভিতরে গ্রাহক-লুটের চেষ্টা, হোজাই এসবিআইয়ে ধৃত এক

হোজাই (অসম), ২৩ নভেম্বর(হি.স.) : হোজাইয়ে অব্যাহত আছে ইরানি গ্ৰুপের ত্ৰাস। খোদ ব্যাংকের ভিতরেই সুরক্ষিত নন গ্রাহকরা। এমন এক ঘটনা বৃহস্পতিবার ঘটেছে হৌজাইয়ে ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)-এর পুরনোবাজার শাখায়।
এদিন ব্যাংকে টাকা জমা দিতে এসেছিলেন জনৈক গ্রাহক। তাঁর হাত থেকে টাকার থলি ছিনতাই করতে গিয়ে উপস্থিত জনতার কাছে হাতেনাতে ধরা পড়েছে দুষ্কৃতী। ধৃতকে কোচবিহারের ২২ বছরের মঞ্জিত দাস বলে পরিচয় পাওয়া গেছে। ছিনতাইবাজ মঞ্জিতকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রাহকরা।
জানা গেছে, হোজাইয়ের তেলিবস্তির বাসিন্দা তথা কোমরকাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্ৰাপ্ত অধ্যক্ষ গোপাল সাহু এদিন একটি প্লাস্টিকের ব্যাগে করে এক হাজার টাকার খুচরো কয়েন এনেছিলেন ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে জমা দেবেন বলে। ব্যাগটি তিনি তাঁর সামনে টেবিলে হাত থেকে রেখে জমা ফর্ম পূরণ করছিলেন। সে সময়ই মঞ্জিত দাস নামের ছিন্তাইকারী তার নিজের পকেট থেকে ৫০-৬০ টাকা গোপালবাবুর পিছনে ফেলে আচমকা তাঁর টাকা মাটিতে পড়েছে বলে অধ্যক্ষকে জানায়। পকেট থেকে টাকা পড়ে গেছে শুনে তিনি তাঁর পিছনে তাকাতেই ছো মেরে কয়েন ভরতি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালাতে চেষ্টা করে। ইত্যবসরে সে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকদের হাতে ধরা পড়ে যায়। তাঁরা তাকে বেধম মার মেরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেন।
পরে গ্ৰাহক গোপাল সাহু থানায় গিয়ে এ সংক্রান্ত এক এজাহার দাখিল করলে মঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মঞ্জিতের কাছ থেকে ভুটানের কিছু টাকা এবং চুরিকার্যে ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। ছিন্তাইকারী মঞ্জিতকে ইরানি গ্ৰুপের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top