News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে ‘সিরিয়াল কুৎসাকারী’ বলে কংগ্রেসের আক্রমণ, নিন্দায় বিজেপির
Image

প্রধানমন্ত্রীকে ‘সিরিয়াল কুৎসাকারী’ বলে কংগ্রেসের আক্রমণ, নিন্দায় বিজেপির

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী কুৎসার ‘শিকার’ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর| অতীতে মোদীকে নিশানা করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী সহ বিরোধীদের ‘আপত্তিকর’, ‘কুৎসিত’ মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর কেউ যদি সবচেয়ে বেশি গালিগালাজ, কু-কথার শিকার হয়ে থাকেন, তাঁর নাম নরেন্দ্র মোদী। উনি আক্রান্ত। রাঠোর বলেন, সনিয়া তাঁকে ‘মওত কা সৌদাগর’ বলেছিলেন, রাহুল তাঁর বিরুদ্ধে ‘খুন কি দালালি’-র অভিযোগ তুলেছিলেন, প্রিয়ঙ্কা গাঁধী তাঁকে ‘নীচ’ বলেছিলেন।
এর আগে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি সাংবাদিকদের বলেন, বিজেপি অপমানকর, আপত্তিকর, কুত্সামূলক মন্তব্য, আজেবাজে, কুবাক্যের জননী, স্রষ্টা। ওরা প্রকাশ্যে আলাপ আলোচনার মানকে নীচে নামিয়ে এনেছে। এজন্য ক্ষমা চাইতে হবে ওদের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top