News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন ও বিজেপির ডাকে আজ ত্রিপুরা বন্ধ
Image

কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন ও বিজেপির ডাকে আজ ত্রিপুরা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদ মাধ্যম হুমকির মুখে৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুনের প্রতিবাদে কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠন এবং বিজেপি দলের ডাকা বন্ধের সমর্থনে বাপক প্রচারাভিযান শুরু হয়েছে৷ খুনের পরই প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার ১২ ঘন্টা  ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছিলেন৷ রাজনৈতিক অস্তিত্ব জানান দিয়ে বিধানসভা ভোটের মুখে কংগ্রেস দলের পক্ষে একই দিন যুব কংগ্রেস ও এনএসইউআই ২৪ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে৷ বুধবার সন্ধ্যা থেকেই ব্যাপক প্রচার শুরু করে দেয় প্রদেশ বিজেপি৷ কংগ্রেস বন্ধ ডাকলেও প্রচারে তেমন সাড়া ফেলতে পারেনি৷ বিজেপি মন্ডল ভিত্তিক হত্যাকান্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বন্ধের সমর্থনে পাড়ায় পাড়ায় প্রচার করা হয়৷ সদর জেলায় প্রচারে বিভিন্ন এলাকায় নেতৃত্বে রয়েছে সদর জেলা সভাপতি মানিক দাস৷ বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর এই বন্ধকে সমস্ত জনগণ নৈতিক কারণে সমর্থন করার আহ্বান জানিয়েছেন৷ ত্রিপুরায় মাফিয়াবাদী কমিউনিস্ট শাসন চলছে মানিক রাজে, তোপ দেগেছেন শ্রীদেওধর৷ রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার গদি ধরে রাখার সমস্ত অধিকার হারিয়েছেন৷ অভিযুক্ত কমান্ডেন্ট তপন দেববর্মা মানিক ঘনিষ্ঠ বলেও সুর চড়িয়েছে তিনি৷ এদিকে, বন্ধকে ঘিরে রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top