News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যা নিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের প্রতিক্রিয়া
Image

সাংবাদিক হত্যা নিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকান্ডের প্রেক্ষিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা প্রতিক্রিয়া ও শোকবর্তা দিয়েছেন৷
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার এক শোকবর্তায় বলেন, আজ দুপুরে আর কে নগরস্থিত টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে কমাডেন্টের দেহরক্ষীর গুলিতে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত৷ এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি৷ তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি৷
অভিযুক্ত জওয়ানের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের কমাডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ সমস্ত ঘটনাটি দ্রুত তদন্তক্রমে দোষীর যথাযথ বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিকে, আগরতলা প্রেস ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দৈনিক স্যন্দন পত্রিকা ও নিউজ ভ্যানগার্ড চ্যানেলের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক আজ দুপুরে, আগরতলা শহরের সন্নিকটে আর কে নগরে (খয়েরপুর) ত্রিপুরা স্টেট রাইফেলস-এর দ্বিতীয় বাহিনীর সদর কার্যালয়ে, টি এস আর-এর এক কমান্ডেন্টের দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন৷ আগরতলা শহ রের সমস্ত অংশের সাংবাদিক এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন৷ আগরতলা প্রেসক্লাবও এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে৷ যত দ্রুত সম্ভব উচ্চ পর্যায়ের তদন্তক্রমে এই হত্যাকান্ডে জড়িত কমাডেন্ট ও দেহরক্ষীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আগরতলা প্রেসক্লাব৷
নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের শোকার্ত পরিবার পরিজনদের প্রতি আগরতলা প্রেস ক্লাব গভীর সমবেদনা জানাচ্ছে৷
অন্যদিকে, বহিঃরাজ্যে অবস্থানরত জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস এক বার্তায় জানান, সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যাকান্ড গভীর দুঃখের৷ সাংবাদিক হত্যার ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগের যে নিরাপত্তা বাহিনীর কর্মীর গুলিতে সাধারণ নাগরিক খুন হওয়া৷ সুদীপ দত্তভৌমিক হত্যাকান্ডের প্রকৃত সত্য উদ্ঘাটনে সিবিআই তদন্ত কিংবা হাইকোর্টে কর্মরত বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top