News Flash

  • Home
  • Uncategorized
  • রাতের অন্ধকারে ভদ্রেশ্বরের পৌরপ্রধানকে গুলি করে খুন
Image

রাতের অন্ধকারে ভদ্রেশ্বরের পৌরপ্রধানকে গুলি করে খুন

ভদ্রেশ্বর, ২২ নভেম্বর (হি.স.) : রাতের অন্ধকারে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধানকে খুন করল দুষ্কৃতীরা। সূত্রের খবর প্রতিদিনকার মতো বাড়ি ফিরছিলেন পৌরপ্রধান মনোজ উপাধ্যায়। আনুমানিক মঙ্গলবার রাত ১১ টা নাগাদ মোটর বাইকে করে আসা একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে পয়েন্ট ব্লাঙ্করেঞ্চ থেকে তার উপর গুলিবর্ষণ করে। পেটে ও বুকে গুলি লাগে মনোজবাবুর। ঘটনাস্থালেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মনোজবাবুকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে অতিরিক্তি রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এই হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পৌর এলাকার বাসিন্দাদের দাবি খুব ভাল মানুষ ছিলেন মনোজবাবু। পৌরসভার একাধিক উন্নয়ন প্রকল্প অনেক দ্রুত গতিতে তরান্বিত করেছিলেন তিনি। পাশাপাশি বেশ দাপুটে নেতা হিসেবেও খ্যাতি ছিল তার। অন্যদিকে নিছক ব্যক্তিগত শত্রুতার জেরে খুন নাকি এর পেছনে রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্ব জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। এই হত্যাকান্ডের জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোজবাবুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছেছেন হুগলী জেলার সভাপতি তপ্ন দাশগুপ্ত।উল্লেখ্য ২০১৫ সালে এলাকার ১৬ ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতে পৌরপ্রধান হন মনোজবাবু।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top