News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মঘাতী তামিল চলচ্চিত্র প্রযোজক অশোক কুমার, হতবাক সিমেনা জগত
Image

আত্মঘাতী তামিল চলচ্চিত্র প্রযোজক অশোক কুমার, হতবাক সিমেনা জগত

চেন্নাই, ২২ নভেম্বর (হি.স.): নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তামিল চলচ্চিত্র প্রযোজক অশোক কুমার| বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট| পুলিশ সূত্রের খবর, সুইসাইট নোটে উল্লেখ-মাদুরাই-এর এক সিনেমা অর্থলগ্নিকারীর চাপে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক অশোক কুমার| প্রযোজক অশোক কুমারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তামিল সিনেমা জগত| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| মামলা রুজু করে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে তিন সদস্যের তদন্তকারী দল|
প্রযোজক অশোক কুমারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দ্য তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (টিএফপিসি)| টিএফপিসি প্রেসিডেন্ট তথা অভিনেতা বিশাল জানিয়েছেন, এই ধরনের ঘটনা জনমানসে ব্যাপক প্রভাব ফেলবে| দ্য তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল (টিএফপিসি)-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রযোজকদের একত্রিত থাকা উচিত…কোনওরকম ভয় ছাড়াই ব্যবসা চালিয়ে যাওয়া উচিত| যদি কোন ভয় বা হুমকি আসে অবিলম্বে আমাদের (টিএফপিসি) সঙ্গে যোগাযোগ করুন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top