News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট সরকার পুণরায় ক্ষমতায় আসবে, প্রত্যয় ব্যক্ত বনমন্ত্রীর
Image

বামফ্রন্ট সরকার পুণরায় ক্ষমতায় আসবে, প্রত্যয় ব্যক্ত বনমন্ত্রীর

বামফ্রন্টকে ক্ষমতায় আনতে কমলাসাগরে সিপিএমের সভায় নেতৃত্বদের আহ্বান
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ নভেম্বর৷৷ সোমবার খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে বিশাল যুব সমাবেশের মঞ্চে ভাষন রাখতে গিয়ে বামফ্রন্ট পুনরায় ক্ষমতায় আসছে বলে প্রত্যয় ব্যক্ত করলেন যুব সংগঠনের প্রাক্তন নেতৃত্ব তথা মন্ত্রী নরেশ জমাতিয়া৷ এদিন দুপুরের পর থেকেই খোয়াইয়ের প্রতিটি রাস্তা-ঘাট যুবদের মিছিলে ভরে উঠে৷ চারটি মিছিল এসে জমায়েত হয় সমাবেশস্থলে৷ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর ডাকে যুব জমায়েতের প্রধান বক্তা বনমন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, কেন্দ্রে ইউপিএ আমলে বালেছিলাম মনমোহন সিং আর প্রধানমন্ত্রী হবে না৷ এবার বলছি বিজেপি আর আসবে না৷ বিজেপি যে রাজ্যে শাসনে আছে সেখানেই মৃত্যুর মিছিল চলছে৷ অথচ ত্রিপুরা রাজ্য কিন্তু ওপরের দিকে উঠছে৷ স্বাক্ষরতার দিক থেকে ত্রিপুরা দেশের প্রথম৷
অপরদিকে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমলেন্দু দেববর্মা বলেন, পদ্মফুলের নীচে বিষাক্ত সাপ আছে৷ এই পদ্মফুলে হাত দেবেন না৷ আপনার হাত বিষাক্ত হয়ে যাবে৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন না করে যুবঢল থামবে না৷
সমাবেশে এছাড়াও ভাষণ রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ৷ ছিলেন সংগঠনের খোয়াইয়ের নেতৃত্ব বিদ্যুৎ ভট্টাচার্য্য ও টিওয়াইএফ নেতৃত্ব সুসান্ত দেববর্মা৷ ছিলেন বিধায়কদ্বয় বিশ্বজিৎ দত্ত এবং পদ্মকুমার দেববর্মা৷
অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে মধুপুরে সিপিআইএম এর পদসভা অনুষ্ঠিত হয়৷ সভায় সিপিআইএম এর জনঢল দেখা যায়৷ বিভিন্ন পঞ্চায়েত থেকে সিপিআইএম এর জন সমর্থনেরা মধুপুর কমলাসাগর মূল সড়কে মিছিল পরিক্রমা করে৷ মধুপুর মধ্য বাজারে পথসভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভানেত্রী হিসাবে উপস্থিত ছিলেন মল্লিকা দেববর্মা৷ এছাড় উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমার সম্পাদক সিদ্দিকুজ্ঝর রহমান ও এলাকার বিধায়ক নারায়ন চৌধুরী সহ অরো অন্যান্য নেতৃত্বরা৷ সভায় আলোচনা করতে গিয়ে মহকুমার সম্পাদক বলেন, কেন রাজ্যের অষ্টম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আনবেন৷ রাজ্যের শান্তি সম্প্রতি উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে বামফ্রন্ট সরকার ক্ষমতাতে আসার জন্য৷ রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চাই বিজেপি কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে চক্রান্ত করে যাচেছ রেগার কাজ নিয়ে এই রাজ্যের গরিব অংশের মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে৷ জাতি উপজাতির মধ্যে মতভেদ প্রকাশ করার চক্রান্ত করছে বিজেপি রাজনৈতিক দল৷ তাই এই রাজ্যের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা আজকে চাইছে শান্তি সম্প্রতি এবং জাতি উপজাতি মধ্যে ঐক্যতা বজায় রাখতে৷ তাই এই অশুভ রাজানৈতিক দলকে উপযুক্ত শিক্ষা দিবেন ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে৷ রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আনার জন্য এলাকার এবং রাজ্যের জনগনকে শপথ নিতে হবে বলে আশা প্রকাশ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top