News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্ট ক্রিকেটে আইসিসির ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগালেন বিরাট কোহলি
Image

টেস্ট ক্রিকেটে আইসিসির ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে এগালেন বিরাট কোহলি

দুবাই, ২১ নভেম্বর (হি.স.) : টেস্ট ক্রিকেটে আইসিসির ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে একধাপ এগালেন বিরাট কোহলি। তালিকায় তাঁর স্থান পঞ্চম। অন্যদিকে বোলারদের তালিকায় একধাপ পিছিয়ে তৃতীয়স্থানে নেমে এলেন রবীন্দ্র জাদেজা। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০ তম শতরান করেছেন কোহলি। এরপরই তিনি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে পঞ্চমস্থানে উঠে এলেন।
উল্লেখ্য, টি-২০ এবং একদিনের ক্রিকেটের র্যা ঙ্কিংয়ে প্রথমস্থানে রয়েছেন কোহলি।ভারতীয় দলের ওপেনার শিখর ধবন দুই ধাপ এগিয়ে রয়েছেন ২৮ তম স্থানে। বোলারদের তালিকায় ভূবনেশ্বর কুমার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন কেরিয়ারের সেরা ২৯ তম স্থানে। মহম্মদ শামি একধাপ এগিয়ে রয়েছেন ১৮তম স্থানে। বোলার ও অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেন জাদেজা। বোলাকদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন জাদেজা। অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে ২০ পয়েন্ট হারিয়েছেন তিনি। সিরিজের বাকি ম্যাচগুলিতে ভালো পারফর্ম করে র্যা ঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে তাঁর। দলগুলির র্যা ঙ্কিংয়ে প্রথমস্থানে রয়েছে ভারত। আসন্ন অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে ২-০ বা তার বেশি ব্যবধানে হারাতে পারলে ইংল্যান্ডকে টপকে যাবে পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়া। সিরিজ ৫-০ তে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে তিন নম্বরে চলে আসতে পারে অসি ব্রিগেড। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top