News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম এক নাবালক
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম এক নাবালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ নভেম্বর৷৷ পন্যবাহি লরি ও যাত্রীবাহি অটো রিক্সার দুরন্ত প্রতিযোগিতার খেসারত গোনতে হচ্ছে একটি নিষ্পাপ শিশুকে৷ পথ দুর্ঘটনায় হাত পা ভেঙ্গে গুরুতর আহত শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন৷ জানা গেছে, রবিবার চুরাইবাড়ি পুলিশ ফাঁড়ীর লাগোয়া ৮নং জাতিয় সড়কের হাতাইছড়া পাহাড়ি গ্রামের মতা হালামের শিশু পুত্র সনু হালাম (১২) বাড়ীর সম্মুখে থাকা লাইন হোটেলের পাশে সড়কে পায়চারি করছিল৷ এমন সময় লোয়াইরপোয়া থেকে একটি যাত্রীবাহি অটো এএস১০সি৪৬০৭ অটোটি ত্রিপুরাগামি এমএল০১ এল ০৭৫৬ একটি পণ্যবাহি লরিকে দ্রুতবেগে ওভার টেক করতে গলে ঘটে বিপত্তি৷ অটোটি অতর্কিতে ধাক্কা মারে শিশুটিকে৷ অটোর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়া শিশুটি গড়িয়ে পড়ে লরির সম্মুখে৷ দুটি গাড়ীর ধাক্কায় শিশুটির ডান হাত ও বাম পা টি সম্পূর্ণরুপে ভেঙ্গে যাবার খবর পাওয়া গেছে৷ পরে চুড়াইবাড়ী পুলিশ কর্মী মিথিলেশ দাস ও সুজিৎ শর্মা আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর প্রেরণ করে৷ তৎসঙ্গে দুটি গাড়ীও জব্দ করে৷ স্থানীয় এলাকায় ঘন ঘন দুর্ঘটনায় ব্যাপক উৎকন্ঠায় রয়েছেন আম জনতা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top