News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় পালিত ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষ
Image

যথাযোগ্য মর্যাদায় পালিত ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর শততম জন্মতীথিতে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে জাতীয়, দলীয় ও অঙ্গ সংগঠন সমূহের পতাকা উত্তোলন করেন যথাক্রমে পরিষদীয় নেতা গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস কমিটির কার্য্যকারী সভাপতি মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, এনএসইউআই এর রাজ্য সাধারণ সম্পাদক রাকেশ দাস, কংগ্রেস সেবাদলের পশ্চিম জেলা মুখ্য সংগঠক মিন্টু দেব প্রমুখ৷ সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বন্দোমাতরম, ধবনি উচচারন ইন্দিরা গান্ধীর স্মৃতিবর্ধক মহূমূর্হ শ্লোগানে ভবন প্রাঙ্গন মুখরিত করার পর ভবন সন্মুখে বেদীতে রক্ষিত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে কর্মীগন সুশৃঙ্খলভাবে পূষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং গান্ধীঘাটে ইন্দিরাজী সহ অন্যান্য জাতীয় নেতাদের স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলী নিবেদনের মাধ্যমে অন্তরের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিকট এক সাক্ষাৎকারে ইন্দিরাজীর স্মৃতিচারন করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শৈশবে মাতৃহীনা এবং স্বাধীনতা আন্দোলনে পিতা জওহরলাল নেহেরুর বহুবার কারাবাসে থাকার ফলে নিয়মিত পিতৃস্নেহ থেকেও বঞ্চিত হন প্রিয়দর্শিনী ইন্দিরা৷ এতদসত্বেও উনি ছিলেন মেধাবী ছাত্রী ও মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও অহিংসা মন্ত্রের দিশারী৷ ১৯৭১ খ্রীঃ ১৬ই ডিসেম্বর ভারত-পাক যুদ্ধে পাক সামরিক বাহিনীর প্রধান নিয়াজী সহ ৯৩ হাজার পাক সেনাবাহিনী ভারতীয় ফৌজের নিকট আত্মসমর্পন করতে বাধ্য হয়েছিলেন৷ ত্রিপুরার উপজাতিদের আর্থ-সামাজিক ও ভৌগলিক অবস্থানের কথা চিন্তা করিয়া ১৯৮৪ খ্রীঃ ২৩ শে আগষ্ট সংবিধান সংশোধনক্রমে ষষ্ঠ তপশীলের মাধ্যমে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বিল সংসদে প্রনয়ন করে তা বাস্তবায়িত করেন৷ সেই প্রেক্ষাপট তোলে ধরেন তিনি সারা রাজ্যের সঙ্গে বিশালগড় ব্লক কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় পালন করে ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ৷ পি সি সি সম্পাদক জয়দুল হুসেন কর্মীদের প্রিয়দর্শীনির ভাবাদর্শ পাথেয় করে কর্মীদের চলার পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top