News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে আইইডি বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই পিএলএ জঙ্গি
Image

মণিপুরে আইইডি বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই পিএলএ জঙ্গি

ইম্ফল, ২০ নভেম্বর (হি.স.): মণিপুরের চান্দেল জেলায় ভারত-মায়ানমার সীমান্ত বরাবর ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অসম রাইফেলস (এআর) এবং মণিপুর পুলিশ| সোমবার অসম রাইফেলস-এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মণিপুরের চান্দেল জেলায় আইইডি বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| ধৃতরা জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সদস্য| জেরায় নিজেদের অপরাধ কৱুল করেছে ওই দুই সন্দেহভাজন|
চলতি মাসের ১৩ তারিখ ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কেঁপে ওঠে মণিপুরের চান্দেল জেলা| ওই দিন সকালে চান্দেল জেলায় ভারত-মায়ানমার সীমান্ত বরাবর পেট্রলিংয়ের সময় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে শহীদ হন অসম রাইফেলসের দু’জন জওয়ান| আইইডি বিস্ফোরণে দু’জন জওয়ানের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন অন্তত ৭ জন জওয়ান|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top