সিডনি, ২০ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা
ছিল ৭.০| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৯.৪৩ মিনিট নাগাদ ৭.৩ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল নিউ ক্যালোডোনিয়া থেকে ৮০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|
ভূমিকম্পের জেরে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হয় নিউ ক্যালেডোনিয়া এবং পাশ্ববর্তী ভানুয়াতুতে| পরে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়, ৭.০ তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনও সম্ভাবনা নেই| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দু’বার এবং গত এক মাসে তৃতীয়বার ভূকম্পন অনুভূত হল একই জায়গায়|
নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৭.০
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















