নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): দেশের মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ২১০টি ওয়েবসাইট জানিয়ে দিয়েছে
আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই।
সম্প্রতি আধার কার্ডে সম্প্রতি আধার কার্ডে তথ্যের গোপনীয়তা বিষয়ে তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন করা হয়। সম্প্রতি, আধার কার্ডে তথ্যের গোপনীয়তা বিষয়ে তথ্য জানার অধিকার আইনে একটি আবেদন করা হয়। সেই আবেদনের জবাব দিতে গিয়েই আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানিয়ে দিয়েছে, তারা কোনও আধার তথ্য প্রকাশ করেনি। তবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিয়ে কমপক্ষে মোট ২১০টি ওয়েব সাইট থেকে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের কিছু শিক্ষা্ প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের নাম, ঠিকানা, আধার নম্বর সহ অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি নজরে আসার পর ওইসব তথ্য সরিয়ে দেওয়া হয়েছে।
তথ্য জানার অধিকার আইনে করা ওই আবেদনের জবাবে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানিয়েছে, আধারের তথ্য সুরক্ষিত রাখা হয়। আধারের তথ্য গোপন রাখতে সিকিউরিটি সিস্টেম নিয়মিত আপডেটও করা হয়। ফলে, তাদের হেফাজত থেকে তথ্য চুরি যাওয়া বা প্রকাশ্যে চলে আসা কার্যত ‘অসম্ভব’। কিন্তু যেহেতু বিভিন্ন সরকারি দফতরের হাতেও যেসব তথ্য থাকে তার উপর ইউআইডিএআই-এর কোনও নিয়ন্ত্রণ থাকে না।
এদিকে, আধার গোপনীয়তার অধিকার ভঙ্গ করে কিনা সে সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন। এই আবহে আধার তথ্য সামনে চলে আসা আদতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সংরক্ষণে সরকারের ব্যর্থতার দিকটিই আবারও তুলে ধরল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
দেশের মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে আধারের নিয়ামক সংস্থা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















