News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, মৃত ২ জন শ্রমিক
Image

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, মৃত ২ জন শ্রমিক

দুর্গাপুর, ২০ নভেম্বর (হি.স.): দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ৩ নম্বর কোকওভেনে বিষাক্ত গ্যাস লিক করে মর্মান্তিক মৃত্যু হল দু’জন ঠিকা শ্রমিকের| এছাড়াও বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন ঠিকা শ্রমিক| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| সোমবার ভোররাত ২টো নাগাদ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ৩ নম্বর কোকওভেন ও সেন্টার প্ল্যান্টের মাঝামাঝি জায়গায় কাজের শেষে বিশ্রাম নিচ্ছিলেন বেশ কয়েকজন ঠিকা শ্রমিক| হঠাত্ই বিষাক্ত গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ৭ জন ঠিকা শ্রমিক| তাঁদের মধ্যে মৃত্যু হয় আরতি গ্রামের বাসিন্দা শেখ হাফিজুল ও জামগড়ার বাসিন্দা সমীর চক্রবর্তীর| এছাড়া দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| তাঁদের নাম হল, এডিসন রোডের বাসিন্দা প্রবীর বসু এবং আমরাই গ্রামের বাসিন্দা শেখ ফরিউদ্দিন| তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি তিন জন দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিত্সাধীন|
কীভাবে বিষাক্ত গ্যাস লিক করল, তা খতিয়ে দেখছে কারখানা কর্তৃপক্ষ| বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় রীতিমতো আতঙ্কিত শ্রমিকরা| সোমবার সকালে কোকওভেনে কাজে যোগ দিতে চাননি ঠিকা শ্রমিকরা| মৃত ও অসুস্থ শ্রমিকরা শিবম ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অধীনে ঠিকা শ্রমিকের কাজ করতেন| দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এই ধরনের ঘটনা এই প্রথম নয়, বছর তিনেক আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে দু’জন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top