নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীকে বসাতে প্রস্তাব পাশ করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সোমবার দিল্লিতে কংগ্রেস
সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকেই রাহুলকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাশ করা হয়। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে কংগ্রেসের সভাপতি পদে বসতে পারেন বর্তমান সহ সভাপতি রাহুল। বৈঠকে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের দিনক্ষণ স্থির হয়। অাগামী ৪ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র জমা করা যাবে। অার ১৬ ডিসেম্বর ভোটগ্রহণ ও ১৯ ডিসেম্বর ভোট গণনা হবে।
দলের বেশ কয়েকজন নেতা সরাসরি বা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন এবার কংগ্রেসের লাগাম তুলে দেওয়া হচ্ছে রাহুলের হাতেই। দলের প্রধান হিসাবে রাহুল যে খুব শীঘ্রই দায়িত্ব নিচ্ছেন তা গত অক্টোবরে ইঙ্গিত দিয়েছিলেন সোনিয়া গান্ধীও।

কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর নাম প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















