News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগর সীমান্তে মহিলার মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিত খুনের
Image

বক্সনগর সীমান্তে মহিলার মৃতদেহ উদ্ধার, অভিযোগ পরিকল্পিত খুনের

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৯ নভেম্বর৷৷ বক্সনগর আশাবাড়ী সীমান্তের ১৭০ নং গেইটের জিরো পয়েন্টে একটি জলায় পাশে ২৮ বছরের মহিলার মৃতদেহ পাওয়া যায় শনিবার রাত্র ৯টার সময়৷ এলাকার লোকজন মহিলাটিকে দেখতে পেয়ে কলমচৌড়া থানায় খবর দেওয়ানেত পুলিশ গিয়ে মহিলাটিকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার ১০ মিনিট পরে মৃত্যু হয় মহিলার৷ মহিলার নাম সুমি আক্তার৷ বাড়ী বাংলাদেশের কুমিল্লা৷ ঘটনায় বিবরনে জানা যায় গত কয়েক মাস আগে রহিমপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে নাজমূল হাসান এই মহিলাকে বিবাহ করে৷ কিন্তু নাজমূল হাসানের পিতা, মাতা, ও মামা অত্যাচার করত৷ গতকাল সুমি আক্তারকে প্রচন্ড মারধর ও হাত পা বেধে বিষপান করিয়ে জলার পাসে ফেলে দেয়৷ রবিবার মহিলাটাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সোনামুড়া মেজিস্ট্রেট ও পুলিশ ময়নাতদন্ত করে রহিমপুর সীমান্তের ১৬৮ নং গেইট দিয়ে বিএসএফ, পুলিশ ও বাংলাদেশের বিজিপি সহ মিটিং করে ঐ মহিলাকে তার পিতা মাতার হাতে তুলে দেয়৷ কিন্তু মহিলার ভারতে কেউ না থাকায় থানায় কোন মামলা হয়নি৷ এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top